দিওয়ালির আগেই শাহরুখ খানের জন্য জ্বলে উঠলো আলো। জামিন পেলেন তার ছেলে আরিয়ান কিন্তু আজকে মুক্তি পাবেন না তিনি। আজকে রাতে জেলে কাটাতে হবে শাহরুখ পুত্রকে। কিন্তু কেন?
যার জন্য দিনরাত এক করে ফেলেছিলেন খান পরিবার কেন তা হতে হতেও হল না? আসলে আজকে বন্ড জমা দেওয়া হয়েছে কিন্তু তারপরও প্রক্রিয়া শেষ হতে শুক্রবার অথবা শনিবার লেগে যাবে। সেইজন্যই শাহরুখ খানের ছেলেকে আজ রাত জেলেই কাটাতে হবে।
আজকে বোম্বে হাইকোর্টে জামিনের আবেদনের শুনানি ওঠে, তার দিকে তাকিয়ে ছিল গোটা দেশ।
বিচারপতি নীতিন সাম্বরের এজলাসে হল মামলার শুনানি। এনসিবি অনেক সওয়াল জবাব করেও আজকে শাহরুখপুত্রের জামিন আটকাতে পারেনি। শাহরুখ পুত্রের সঙ্গেই জামিন পেলেন মুনমুন ধমেচা, আরবাজ মার্চেন্টও।





