‘সারাক্ষণ কড়া নজরদারি চলে’, বাবার ফোনে আড়ি পাতেন সানা, দাদাগিরির মঞ্চে মেয়েকে নিয়ে সিক্রেট ফাঁস করলেন সৌরভ

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো হল দাদাগিরি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঞ্চালনায় যে এই শো এক অনন্য মাত্রা পেয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই শো-তে প্রতিযোগীদের নানান প্রশ্ন করার পাশাপাশি বেশ আড্ডাও দেন মহারাজ। আর সেও আড্ডায় মাঝমধ্যেই উঠে আসে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানার প্রসঙ্গও।

সৌরভের (Sourav Ganguly) একমাত্র মেয়ে সানা আপাতত লন্ডন নিবাসী। সেখানেই চাকরি করেন তিনি। লন্ডনে সৌরভের বাড়িতে একাই থাকেন সানা। নববর্ষ উপলক্ষ্যে পরিবারের কাছে ফিরেছেন তিনি। এবার দাদাগিরির মঞ্চে সানাকে নিয়ে কিছু কথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)

গত শনিবার ‘দাদাগিরি’ এপিসোডে দাদার সঙ্গে খেলতে এসেছিল খুদেরা। তাদের সঙ্গে বেশ খুনসুটি করতে দেখা যায় সৌরভকে (Sourav Ganguly)। সেখানে এক খুদে জানায়, তার বাবা নাকি সারাক্ষণ ফোন আর ল্যাপটপ নিয়ে বসে থাকে। তিনি কীসে এত ব্যস্ত থাকেন, তা অবশ্য জানে না খুদে। এই সময়ই সৌরভের মুখে শোনা যায় সানার প্রসঙ্গ।    

এদিন খুদের কাছে এই কথা শোনার পরই সৌরভ (Sourav Ganguly) বলেন, “আমি যখন ফোন ঘাঁটি তখন সানা দিদি আমার পাশেই বসে থাকে। কী করছি না করছি সব নজর রাখে। আমি এখানে বসে কিছু করলেও সেটা ও বিদেশ থেকে জানতে পেরে যায়”। দাদা ও খুদের এমন কথোপকথন বেশ উপভোগ করেন দর্শকরাও।

উল্লেখ্য, প্রতি সপ্তাহের শনি ও রবিবার সম্প্রচারিত হয় দাদাগিরি। খুবই জনপ্রিয় শো এটি। নানান খেলা তো বটেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দেখার জন্য কিন্তু সকলে সপ্তাহের দুটো দিন রাত সাড়ে ৯টায় ঠিক টেলিভিশনের সামনে বসে পড়েন। তবে শোনা যাচ্ছে, এবারের দাদাগিরির সিজনে ইতি পড়তে চলেছে। কারণ ফের জি বাংলার শুরু হচ্ছে সা রে গা মা পা। প্রোমোও দেখানো হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সা রে গা মা পা শুরু হলে যে দাদাগিরিতে কোপ পড়বে, তেমনটাই মনে করা হচ্ছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles