Abhijit Ganguly reaction on SSC scam case judgement: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একসময় অনেক রায় দিয়েছেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশেই চাকরি গিয়েছে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দেওয়ার পর তাঁর রায় নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু এবার হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে এটা প্রমাণ হয়ে গেল যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে কোনও ভুল ছিল না (Abhijit Ganguly reaction on SSC scam case judgement)।
বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ছেন তমলুক থেকে। তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার পরই বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি যে রায় দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী ও সমালোচকরা(Abhijit Ganguly reaction on SSC scam case judgement)। কিন্তু তাদের মুখের উপর জাবাব পড়ল এবার। কারণ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
এদিন আদালতে এসএসসি মামলার রায় ঘোষণার সময় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ ওঠে (Abhijit Ganguly reaction on SSC scam case judgement)। এই সময় আইনজীবী সুদীপ্ত বসাক বলেন, “বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে তিনি প্রভাবিত হয়ে এই ধরনের রায় দিয়েছিলেন। কিন্তু ডিভিশন বেঞ্চের রায়ে এটা স্পষ্ট, দুর্নীতি হয়েছিলই। পুরো প্যানেল বাতিল করা হল। বিচারপতি গঙ্গোপাধ্যায় অনেক দয়ালু, তাই পুরো প্যানেল বাতিল করেননি”।
হাইকোর্টের রায় নিয়ে কী জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly reaction on SSC scam case judgement)?
এদিন এই বিষয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly reaction on SSC scam case judgement) বলেন, “আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসাবে কাজ করেছিলাম। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করেছিল, ঠকিয়েছিল মুখ্যমন্ত্রীর দল। এদের মধ্যে হিন্দু-মুসলিম সকলেই রয়েছেন। হিন্দু-মুসলিম সকলের উচিত মুখ্যমন্ত্রীকে বয়কট করা। আমি বর্গভীমা মন্দির অবধি পদযাত্রা করব। যোগ্য প্রার্থীরা যাতে চাকরি পান, তার প্রার্থনা করব। আমি যে কঠোরতা দেখাতে পারিনি, ডিভিশন বেঞ্চ তা দেখিয়েছে”।
যাঁরা বেআইনিভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের উদ্দেশ্যে এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly reaction on SSC scam case judgement) বলেন, “জোচ্চর, তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। আবার উচ্চারণ করছি, জোচ্চর, তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত”।
প্রসঙ্গত, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, সেই সময় ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা উঠেছিল তাঁর বেঞ্চে। এই মামলায় সরাসরি যুক্ত ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নবম-দশম শ্রেণীর ৯৫২ জনের উত্তরপত্র বিকৃতির অভিযোগ উঠেছিল। প্রথমে এই মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে থাকলেও, পরে তা সরিয়ে দেওয়া হয় বিচারপতি বিশ্বনাথ বসুর বেঞ্চে। তিনি ৯৫২ জনের মধ্যে ৮০৫ জনের চাকরির সুপারিশপত্র বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এসএসসি সেই দুর্নীতির কথা স্বীকার করে প্রথমে ৬১৮ ও পরে আবার ১৫৭ জন নবম-দশম শ্রেণীর শিক্ষকের চাকরি বাতিল করে।






