Mamata Banerjee reacts on judgement of SSC Recruitment Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করা হয়েছে। এর জেরে চাকরি বাতিল হয়েছে ২৫,৭৫৩ জনের। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। এই রায় নিয়ে নানান মন্তব্য শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একদিকে বিরোধীরা যেমন এই রায়কে সমর্থন জানিয়েছেন, তেমনই আবার এই রায়ের বিরোধিতা করছে শাসক দল তৃণমূল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও এই রায়ের বিরুদ্ধে সরব হলেন (Mamata Banerjee reacts on judgement of SSC Recruitment Scam)।
লোকসভা ভোট শুরু হয়েছে। এখনও ৬ দফার ভোট বাকি। আর এমন আবহেই চাকরিতে নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের এই রায় যে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ভোটের প্রচারে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নির্বাচনী সভা থেকেই হাইকোর্টের এই রায় নিয়ে সরব হয়ে চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee reacts on judgement of SSC Recruitment Scam)।
এদিন সভামঞ্চ থেকে মমতা (Mamata Banerjee reacts on judgement of SSC Recruitment Scam) বলেন, “আমরা লড়ে যাব। লড়াই করব। যাঁদের কথা বলা হয়েছে অর্থাৎ চাকরি বাতিল করা হল তাঁরা হতাশ হবেন না। চিন্তা করবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা আপনাদের পাশে রয়েছি। যতদূর লড়াই করার লড়াই করব”।
এদিন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও সুর চড়ান মমতা (Mamata Banerjee reacts on judgement of SSC Recruitment Scam)। বলেন, “কজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল। তাঁর অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে সরিয়ে দিয়েছিল। বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি বিচারপতিদের নিয়ে বলছি না”।
মমতার হুঙ্কার (Mamata Banerjee reacts on judgement of SSC Recruitment Scam), “আমি এই অর্ডারকে বেআইনি বলছি। বিচারপতিকে নয়। আমরা এটা নিয়ে উচ্চ-আদালতে যাচ্ছি। শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়ারা চিন্তা করবেন না। যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আরও একটা কথা বলি। আরও দশ লক্ষ সরকারি চাকরি রেডি”।
শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee reacts on judgement of SSC Recruitment Scam) নন, হাইকোর্টের রায় নিয়ে সরব হয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। তাঁর কথায়, ৫ হাজার জনের বেআইনি নিয়োগের জন্য ২৬ হাজার জনকে কেন ভুগতে হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন করার কথা ভাবছে স্কুল সার্ভিস কমিশন।






