সানার সাথে কোনও আন্ডারস্ট্যান্ডিং নেই, যা রয়েছে সব ওয়ান ওয়ে স্ট্যান্ডিং, দাদাগিরির মঞ্চে মেয়েকে নিয়ে কী বললেন মহারাজ?

দাদাগিরির মঞ্চে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ের সানা গঙ্গোপাধ্যায়কে নিয়ে প্রায়শই কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সশরীরে হাজির না থাকলেও তারা থাকে না আলোচনার কেন্দ্রবিন্দুতে। সানাকে নিয়ে দাদাগিরিতে খেলতে আসা প্রতিযোগীদের হাজারো প্রশ্ন থাকে। কখনো সানার বিয়ে,‌তার প্রেমিক সবকিছুই জানতে চান বাবা সৌরভের কাছে। সবকিছুর উত্তর স্পষ্ট ভাবে দেন সৌরভ। দাদাগিরির নববর্ষ ও স্পেশাল এপিসোডে ও বাদ গেলোনা সানার প্রসঙ্গ। নববর্ষের দিনে মেয়ের কথা মনে পড়েছে মহারাজের (Sourav Ganguly)।‌

সৌরভ (Sourav Ganguly)-ডোনার একমাত্র মেয়ে সানা এখন ২২ বছরের যুবতী। লন্ডনে থেকে পড়াশুনা ইতিমধ্যেই শেষ হয়েছে সানার। এখন সেখানে চাকরিরত সে। সৌরভের লন্ডনের বাড়িতে এখন একাই থাকেন সানা। দেশের বাইরে মেয়ের একা থাকা নিয়ে সবসময় সচেতন থাকেন বাবা সৌরভ (Sourav Ganguly)। ‌ দাদাগিরির মঞ্চে হামেশাই মহারাজকে পেরেন্টিং টিপস দিতে শোনা যায়।

নববর্ষ স্পেশাল এপিসোড এ জয়তী চক্রবর্তী সৌরভকে (Sourav Ganguly) জানান ছেলের সবচেয়ে ঘনিষ্ঠ তিনি। কিশোর পুত্রের সঙ্গে বন্ধুর মতোই মেশেন। ‌ বন্ধুসুলভ আচরণের জন্য এখন অনেক সহজ ভাবেই মাকে সব কথা বলতে পারে ছেলে। তিনি জানান, ‘একটা বয়স তো থাকে, যখন সব ধরণের আলোচনা করা যায়। এই জায়গাটা তৈরি হয়েছে।’

নিজের ছেলে মায়ের কেমেস্ট্রি জানিয়ে জয়তি চক্রবর্তী মহারাজকে প্রশ্ন করেন সানার সঙ্গে সৌরভের (Sourav Ganguly) সম্পর্ক বা আন্ডারস্ট্যান্ডিং কেমন? এর উত্তরে সৌরভ জানিয়েছেন, কোন আন্ডারস্ট্যান্ডিং হয় না যা হয় সম্পূর্ণটা ওয়ান ওয়ে স্ট্যান্ডিং। ‌সানা আর শুধু নিজের মতামতটা জানিয়ে দেয় তার বাবাকে। ‌ শোনেন দায়িত্বটা পুরোপুরি বাবা মায়ের ওপর ছেড়ে দেয় সানা। ‌ এর আগে দাদাগিরির মঞ্চে সৌরভ কে বলতে শোনা গেছে, ‘সানা বাবাকে এক পকেটে রাখে, মাকে অন্য পকেটে’।

দাদাগিরির মঞ্চে সৌরভ (Sourav Ganguly) জানিয়েছেন, আজকালকার ছেলেমেয়েদের মতের বিরোধ করলেই সমস্যা, তারা ঠেকে থেকে শেখার পাত্র। সৌরভ আরো বলেন, তিনিই মে সানাকে বহুবার অনুরোধ করেছেন কলকাতায় ফিরে আসতে, তবে দেশে ফিরতে রাজি হচ্ছেন না সানা। এমনকি সৌরভ জানিয়েছেন দেশে অনেক ভালো চাকরি রয়েছে কিন্তু তাতেও রাজি হননি সানা। সৌরভ বলেন, ‘ও লন্ডন থেকে তখনই ফিরবে যদি ও নিজে মনে করে৷’

২০০১ সালের ৩রা নভেম্বর জন্ম হয়েছে সানার। এখন তাঁর বয়স ২৩। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। এখন সেখানকার এক নামী কোম্পানিতে চাকরিরতা সানা। লন্ডনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ইনোভারভিতে চাকরি পেয়েছেন তিনি। মাত্র ২৩ বছর বয়সেই মোটা মাইনের চাকরি করে সানা। তবে উপার্জন করলেও টাকা জমাতে শেখেনি সানা, সেই কথা আর দাদার (Sourav Ganguly) মুখে এসোনা গেছে দাদাগিরির মঞ্চে ।

RELATED Articles