আর রাখঢাক নয়, বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরালেন শোভন চ্যাটার্জি! ছবি ভাইরাল মুহূর্তেই

দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে চলছে আলাপ-আলোচনা। পুজোর আগে থেকে তাদের তৈরি ভিডিও নিয়ে হয়েছে নানা মিম। আশাকরি বোঝাই যাচ্ছে কাদের কথা বলা হচ্ছে। বাংলার অন্যতম চর্চিত জুটি শোভন চ্যাটার্জি এবং বৈশাখী ব্যানার্জি এবার বিজয়া দশমীর দিন যা কান্ড ঘটিয়ে ফেললেন, তাতে শোরগোল পড়ে গেছে সব জায়গায়।

এর আগে ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়িতে একসঙ্গে চড়া, টুংটাং করে পিয়ানোয় সুর তোলা, বৈশাখীর শোভনকে জড়িয়ে ধরে মম চিত্তে নাচ, সবকিছুই উপভোগ করেছে বাঙালি। অনেকে তো প্রেমের উদাহরণ বলতে বৈশাখী শোভনকেই উল্লেখ করছেন। তবে এবার যা হলো তা সবকিছুকে ছাড়িয়ে গেল।

বিজয়া দশমীর দিনে বৈশাখের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন শোভন চ্যাটার্জি! এতদিনে পরিণতি পেল তাদের মধ্যেকার সম্পর্ক।আইনি পরিণতি কবে হবে জানা নেই তবে বৈশাখের কপালে বিজয় দশমীর দিনে সিঁদুর পরিয়ে তাকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিলেন শোভন এরকমটাই বলছেন সকলে।

আর রাখঢাক নয়, বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরালেন শোভন চ্যাটার্জি! ছবি ভাইরাল মুহূর্তেই

প্রকাশ্যেই এই কাণ্ড ঘটিয়েছেন শোভন চ্যাটার্জি। সিঁদুর পরানোর ছবি মুহূর্তেই হয়ে গেছে ভাইরাল। যদিও সেই নিয়ে কোনো হেলদোল নেই এই ‘দম্পতি’র। তারা প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে তাদের নিজেদের মধ্যে স্বীকৃতির অভাব কোনদিনও ছিল না। শুধু সমাজের স্বীকৃতির অভাব ছিল।

বিজয় দশমীর দিনে মা দুর্গাকে বরণ করার পর যখন বৈশাখীকে সকলের সামনেই সিঁদুর পরিয়ে দেন শোভন তখন থেকেই সামাজিক একটি স্বীকৃতি যেন তিনি বৈশাখীকে দিলেন বলে মত সকলের।

RELATED Articles