পরপুরুষের সঙ্গে শয্যা ভাগ করেছিলেন শ্রাবন্তী? রোশনের পোস্ট ঘিরে শোরগোল নেটপাড়ায়

পরকীয়ায় জড়িত ছিলেন শ্রাবন্তী? সেই জন্যই ভাঙলো তার সোনার সংসার? রোশন সিং এর সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে বাড়ছে এরকমই জল্পনা। যেখানে তিনি নাম না করলেও যা বক্তব্য রেখেছেন তাতে মোটামুটি এই কথা স্পষ্ট যে তিনি শ্রাবন্তীকে উদ্দেশ্য করেই এই কথা লিখেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Singh Roshan (@singhroshan399)

আরও পড়ুন: গোর্খাল্যান্ড দাবি করা বিমল গুরুং এখন তৃণমূলের সাথে, বাংলা তাহলে হচ্ছে ভাগ?

“সঙ্গী দ্বিচারিতা করলে তাকে ত্যাগ করাই শ্রেয়। বিশেষ করে সে যদি তোমার অনুপস্থিতিতে অন্যের সঙ্গে শয্যা ভাগ করে!” ঠিক এই পোস্টটি নিজের ইনস্টা স্টোরিতে দিয়েছেন রোশন আর তাতেই উস্কে উঠেছে জল্পনা। তবে কি বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাকালীন অবস্থায় শ্রাবন্তী পরকীয়া সম্পর্কে মেতে উঠেছিলেন? উঠছে প্রশ্ন। রোশন নাম না করেই পোস্ট দিয়েছেন কিন্তু হঠাৎ করে তার এই দাবিতে শোরগোল পড়ে গিয়েছে নেট পাড়ায়।

আরও পড়ুন: ধন্যি নেতা বটে! ৮.৫ লক্ষ টাকায় তৃণমূলের পার্টি অফিস বেচে দিলেন খোদ তৃণমূল নেতা! এলাকায় শোরগোল

তবে রোশন নিজেই ব্যাপারে এখনো মুখ খোলেননি কিন্তু শ্রাবন্তীর ভক্তরা ইতিমধ্যেই তাকে আক্রমণ করতে শুরু করে দিয়েছেন। বিচ্ছেদ হতেই পারে কিন্তু তার জন্য শ্রাবন্তীকে এইভাবে স্লাট শেমিং করা রোশনের উচিত নয় বলে মন্তব্য করেছেন অনেকে। যদিও শ্রাবন্তী নিজে এখনো এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles