এ বছর ‘রোশনহীন’ দীপাবলি পালন করলেন শ্রাবন্তী, সাবেকি সাজে শুভেচ্ছা বার্তা জানালেন অনুরাগীদের

গত বছর একসঙ্গে দীপাবলি পালন করেছিলেন শ্রাবন্তী ও রোশন। একসঙ্গেই অনুরাগীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন নবদম্পতি। তাদের সেই সুন্দর মুহূর্তের ছবি নিমেষে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। বিয়ের প্রথম দীপাবলি উপলক্ষ্যে নিজেদের ফ্ল্যাটে পুজোর আয়োজনও করেছিলেন তারা। কিন্তু এই বছর সবটাই অতীত। বেই বছর শ্রাবন্তী ও রোশনের জীবনের দীপাবলির চিত্রটা অনেকটাই আলাদা। বছর ঘুরতে না ঘুরতেই যে তাদের জীবনের ছবি এভাবে পাল্টে যাবে, তা কী কেউ ভেবেছিল?

অভিনেত্রীর তৃতীয় বিয়েও নাকি ভাঙনের পথে। শ্রাবন্তী ও রোশন একসঙ্গে থাকছেনও না। তবে এসবের মাঝেই দীপাবলিতে নিজের অনুরাগীদের শুভেচ্ছা বার্তা দিতে কিন্তু ভোলেননি শ্রাবন্তী। তার জীবনে যতই ঝড় ঝাপটা থাকুক না কেন, সবকিছু কাটিয়ে যে জীবনে এগিয়ে চলতে হবে, তা বারবার প্রমাণ করেছেন তিনি। দীপাবলির দিন একেবারে সাবেকি সাজে ধরা দিলেন শ্রাবন্তী। লাল-কমলা লেহেঙ্গাতে অপূর্ব দেখাচ্ছিল তাকে। সঙ্গে সলমা জরির ঝিলিক ও গলায় কুন্দনের হার। খোলা চুলে রঙ বাহারি গোলাপে যেন তাকে আরও বেশী প্রাণোজ্জ্বল দেখাচ্ছিল।

 

View this post on Instagram

 

A post shared by Srabanti singh (@srabanti.smile)

এই সাজে উপস্থিত হয়ে নিজের অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লিখলেন “এই আলোর উৎসবে আমাদের জীবন আলোকিত করে তুলুক নতুন আশা, আনন্দ ও সৌভাগ্য। তোমাদের সকলকে জানাই দিওয়ালির শুভেচ্ছা”।

অন্যদিকে, সোশ্যাল মিডিয়াতে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন রোশনও। বন্ধুদের সঙ্গে মজার ভিডিও পোস্ট করে হাসিমুখে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রোশন। এদিন তার পরনে ছিল লাল কুর্তা।

প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরে শ্রাবন্তী-রোশনের বিয়ে নিয়ে জলঘোলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পুজোর আগে থেকেই আলাদা থাকতে শুরু করেছেন দম্পতি। কিন্তু এই বিষয়ে সঠিক কোনও কারণ জানা যায়নি। এরই মধ্যে গুঞ্জন উঠে তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে। কিন্তু সে বিষয়েও কোনও আলোকপাত করেন নি অভিনেত্রী। বরং এই সবকিছুর মাঝে নিজের নতুন জিমের উদ্বোধন সেরে ফেলেছেন শ্রাবন্তী। এমনকি, তিনি নতুন ওয়েব সিরিজের কাজও শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে। এখন তার ও রোশনের সম্পর্কের জের কতদূর গড়ায়, তাই-ই দেখার।

RELATED Articles