শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনই এখন সোশ্যাল মিডিয়ায় হট খবর। প্রথমে জানা যায়, পুজোর আগে থেকেই আলাদা থাকতে শুরু করেন শ্রাবন্তী ও তার স্বামী রোশন সিং। এরপরই সন্দেহ দানা বাঁধতে শুরু করে যে আবারও হয়ত সংসার ভাঙতে চলেছে শ্রাবন্তীর। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করা থেকে একে অপরের ছবি ডিলিট, সবই করেছেন শ্রাবন্তী ও রোশন। এমনকি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরকে দাগতেও কসুর করেননি মিয়াঁ-বিবি।
এতসব গুঞ্জনের মাঝেই নিজের ‘স্পেশ্যাল মানুষ-এর ছবি শেয়ার করলেন শ্রাবন্তী। প্রকাশ্যেই বললেন ভালোবাসি। কী জানতে মন চাইছে তো যে অভিনেত্রী কার সম্পর্কে একথা বলছেন। তিনি নতুন করে আবার কোনও সম্পর্কে জড়ালেন কী না, এ নিয়েও জল্পনা দানা বেঁধেছে। তবে সব জল্পনাকে উরিয়েসেই স্পেশাল মানুষদের সামনে আনলেন তিনি। তারা আর কেউ নন, শ্রাবন্তীর দীর্ঘদিনের তিন বান্ধবী।

বন্ধু যে তার জীবনে বিশেষ জায়গা রাখে, একথা তিনি আগেও বারবার বলেছেন। সম্প্রতিই সেই বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করলেন তিনি। এর সঙ্গে প্রকাশ্যে বন্ধুদের উদ্দেশ্যে অভিনেত্রী লেখেন, ‘ভালবাসি’। তার এই ছবি মনে ধরেছে অনেকেরই। ছবিতে পুরনো বন্ধুদের সঙ্গে বেশ খোশমেজাজে সময় কাটাতে দেখা গেল তাকে।

বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই শ্রাবন্তী ফের অভিনয় শুরু করেন। হাজার গুঞ্জনকে উপেক্ষা করে নিজের কাজকে আপন করে নেন অভিনেত্রী। খুলে ফেলেন নিজের জিমও। একদিকে অভিনয়, অন্যদিকে ব্যবসা, সবদিক সামলে শ্রাবন্তী প্রমাণ করে দেন যে, জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, কাজ চালিয়ে যেতেই হবে।

অন্যদিকে, রোশনও জানিয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়াতে যা যা বএন, বা যা ছবি পোস্ট করেন, তা নাকি নিছকই মজার ছলে। এসবের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের নাকি কোনও মিল নেই। তবে এর পুরোটাই যে সত্যি নয়, তা বেশ বোঝাই যায়। কোন পোস্ট কাকে কতটা ঠেস মেরে করা হচ্ছে, তা তার পোস্টের গভীরতা বিচার করলেই বোঝা যায়।





