“সম্পর্কের হানিমুন পিরিয়ড শেষ”,মর্মাহত শ্রাবন্তী

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। তবে বর্তমানে তার অভিনয় নিয়ে চর্চার থেকে তিনি লাইমলাইটে থাকেন তাঁর ব্যক্তিগত জীবনের জন্য। এখন শ্রাবন্তীর তৃতীয় বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড়। জানা গিয়েছে, তার এবং রোশনের মধ্যে বিচ্ছেদ হতে চলেছে। দুজনেই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন। একে অপরের সমস্ত ছবিই ডিলিট করেছেন। সবথেকে বিস্ফোরক তথ্য দিয়েছেন রোশন নিজে। তিনি জানিয়েছেন যে পুজোর আগে থেকেই তারা আলাদা থাকছেন।

এবার মুখ খুললেন শ্রাবন্তী নিজে। বললেন, আমাদের সম্পর্কের হানিমুন পর্ব শেষ হয়ে গিয়েছে। তবে আমাদের সম্পর্ক শেষ হয়ে যায়নি। সমস্ত সম্পর্কেই এদিক সেদিক বাঁক আছে।আমাদের সমস্যা আমরা নিজেদের মতো করে সমাধান করে নেব। সম্পর্কটা আবার জোড়া লাগবে।  তবে শ্রাবন্তীর এই কথার পরে কিছুটা হলেও আশা জেগেছে ভক্তদের মনে‌। হয়তো এই জুটির আবার মিল হয়ে যাবে।

কীভাবে পরিচয় হয়েছিল রোশনের সঙ্গে? জেনে নেওয়া যাক পুরনো গল্প। নিজের বড় জামাইবাবুর সূত্রে আলাপ হয় রোশন সিং এর সঙ্গে। এরপর একবছরের প্রেম। তারপর বিয়ে ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। দুই পরিবারের অল্প কয়েকজনের উপস্থিতিতে পাঞ্জাবি মতে তৃতীয় বিয়ে সেরেছিলেন। এরপরে জমিয়েই সংসার করছিলেন দুজনে। এরপরে কী যে হল কেউ বলতে পারছে না। এখন এদের সম্পর্ক আবার কবে জোড়া লাগবে তা সময়েই বলে দেবে।

RELATED Articles