এখনো পর্যন্ত এই গানটি কেউ শোনেনি বাংলায় বোধহয় কেউ নেই। টুম্পা সোনা গানে অহরহ ভিডিও হচ্ছে এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছে মানুষ। তবে শুধু কি সাধারণ মানুষই এই গান পছন্দ করছে? ট্রেন্ড তো বলছে অন্য কথা!
অনির্বাণ ভট্টাচার্যের রিসেপশনে এই গানেই জমিয়ে নেচেছেন অনির্বাণ, কাঞ্চন মল্লিক, সৃজিত মুখোপাধ্যায়ের মতো তারকারা। এবার এই গানেই কোমর দোলালেন টলিউডের অন্যতম বিতর্কিত নায়িকা শ্রীলেখা মিত্র। মেয়ের জন্মদিনের আগাম পার্টিতে টুম্পা সোনা গানেই চুটিয়ে নাচ করলেন শ্রীলেখা। পরনে ছিল লাল টপ এবং কালো রঙের প্যান্ট। নাচতে নাচতে তিনি নিজেকেই টুম্পা বলে ইঙ্গিত করেছেন।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই আগুনের মত ছড়িয়ে পড়েছে এবং শ্রীলেখার অনুরাগীরা সেই ভিডিওকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
View this post on Instagram






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার