ভোটে হেরে বামপন্থাকে বিদায় শ্রীলেখার! এবার আসছেন নয়া রাজনৈতিক দলের হয়ে? নতুন লুকে হৈচৈ নেটপাড়ায়

বিতর্ক আর শ্রীলেখা মিত্র শব্দ দুটো সমার্থক শব্দ হয়ে গেছে।অভিনয়জগতে শ্রীলেখাকে আগের মত অতটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণের সক্রিয় তাতেই তার জনপ্রিয়তা হু হু করে বেড়ে চলেছে। এবার একটি নয়া লুক পোস্ট করে তিনি ধরে ফেলে দিলেন তার অনুরাগীদের।

ছবিটির পরিচালক সুশান্ত রায়।এই ছবিতে শ্রীলেখা কে দেখা গেছে কাঁচা পাকা ঘাড় অব্দি চুল, চোখে চশমা, টিকালো নাক সব মিলিয়ে ইন্দিরা গান্ধী বলে ভুল করবে যে কেউ।

তবে গল্পটি যে ইন্দিরা গান্ধীকে নিয়ে নয় তা স্পষ্ট ভাবে জানিয়ে দেন তিনি। অভিনেত্রী জানান, ‘এটা একেবারেই একটা প্রতীকী রূপ। কিছুটা ইন্দিরা গান্ধীর স্টাইল থেকে নেওয়া হয়েছে। তবে ইন্দিরা গান্ধী তো আর টালির চালে থাকতেন না, তাই অনেকের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মনে হতে পারে। ধরা যাক এটা দু’জনকে নিয়েই করা। আসলে এই চরিত্র কোনও নির্দিষ্ট ঘটনা বা চরিত্রের কথা বলছে না। এদের নিরিখে ছবির গল্পটা তৈরি হয়েছে। এবার মানুষ দেখে ঠিক করবে যে ইন্দিরা গান্ধী নাকি অন্য কেউ!’

অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানান তিনি কখনো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাননি, তা অবশ্য গত নির্বাচনের সময়ই স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এই ছবি যে শুধু রাজনীতির কথা বলে তা নয়, ছবি নিয়ে বলতে গিয়ে শ্রীলেখা জানান, ‘এই ছবি একেবারেই ইন্দিরা গান্ধীর গল্প বলবে না। সাম্প্রতিক কিছু ঘটনার কথা অবশ্যই ছবিতে থাকবে। আসলে পরিচালক সুশান্তের সঙ্গে আমার রাজনৈতিক আদর্শগত মিল থাকাতেই এই ছবির জন্য হ্যাঁ করি। তার উপর কিছুটা ইন্দিরা গান্ধীর সঙ্গে লুকের মিল। আমাকে সেটা মানিয়েও যায়।’

এছাড়াও এই ছবিতে শ্রীলেখা মিত্রের পাশাপাশি দেখা যাবে অখিলেন্দ্র মিশ্র, রবীন দাস, রাজীব গৌর সিং, পায়েল রায়, শাহিদুর রহমানের মতো অভিনেতাদের।

এই ছবি সম্পর্কে বলতে গিয়ে পরিচালক সুশান্ত রায় বলেছেন , ‘এই ছবি কোনও নির্দিষ্ট ঘটনাকে তুলে ধরা হবে না। রাজনীতির প্রেক্ষাপটে এই ছবি এক মানবিক গল্প বলবে।’

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles