২৫ জুলাই সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে অভিনেতা কাঞ্চন মল্লিক জানিয়েছেন, তিনি আবার বাবা হয়েছেন। শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চনের ঘরে এসেছে একটি পুত্র সন্তান, যার নাম রাখা হয়েছে ‘কৃষিভ’। তৃতীয়বার সংসার শুরু করার পর এটি কাঞ্চনের দ্বিতীয় সন্তান। তবে এই সুখবর এতদিন গোপনই রেখেছিলেন তাঁরা।
এই পুরো সময়টা খুব চুপচাপ কাটিয়েছেন শ্রীময়ী। তাঁর দ্বিতীয়বার মা হওয়ার খবর কেউই আগে জানতে পারেনি। কিন্তু এই খবর প্রথম যিনি জানতেন, তিনি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্রীময়ীর সঙ্গে তাঁর সম্পর্ক যে কতটা গভীর, তা আগেও তিনি বলেছেন বিভিন্ন সময়ে।
সম্প্রতি মা হওয়ার পর শ্রীময়ী কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যায়, ঋতুপর্ণা খুব যত্ন করে শ্রীময়ীর জন্য ‘সাধ’ খাওয়ানোর আয়োজন করেছিলেন। এতদিন এই মুহূর্তগুলো প্রকাশ্যে আনেননি তিনি। সন্তানের জন্মের পর সেই বিশেষ স্মৃতি সবার সঙ্গে ভাগ করে নেন।
শুধু অনুষ্ঠান নয়, পুরো প্রেগনেন্সির সময়টাই শ্রীময়ীর পাশে ছিলেন ঋতুপর্ণা। শ্রীময়ীর কথায়, ইন্ডাস্ট্রিতে অনেক পরিচিত মানুষ থাকলেও সত্যিকারের বন্ধু খুব কম। কিন্তু তিনি এমন একজন মানুষ পেয়েছেন, যিনি রক্তের সম্পর্কের থেকেও বেশি আপন। সেই মানুষটি হলেন ঋতুপর্ণা।
আরও পড়ুনঃ ভিআইপি নন, দর্শকদেরই একজন! কলকাতা ডার্বিতে সাধারণ সমর্থকদের পাশে বসা থেকে পানীয় জলের ব্যবস্থাও খতিয়ে দেখে প্রশংসায় ক্রীড়ামন্ত্রী, ডাঃ ইন্দ্রনীল খাঁ! জোড়াফুল আমলে ‘মেসি কাণ্ডে’ ভিআইপি সংস্কৃতি নিয়ে উঠেছিল প্রশ্ন, এবার বাংলার ক্রীড়াঙ্গনেও কি বিজেপি সরকারের ‘পরিবর্তন’-এর ছাপ স্পষ্ট?
দ্বিতীয়বার মা হওয়ার খবর জানার পর কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন শ্রীময়ী, কারণ প্রথম সন্তান তখনও ছোট। সেই সময় ঋতুপর্ণাই তাঁকে সাহস দেন এবং ইতিবাচকভাবে ভাবতে বলেন। পুরো ৯ মাস যেভাবে তিনি শ্রীময়ীকে আগলে রেখেছেন, তা এই বন্ধুত্বের এক সুন্দর উদাহরণ হয়ে রইল।






