কেন ডিভোর্সী পুরুষকে বিয়ে করা উচিত, কাঞ্চনকে বিয়ে করার আসল কারণ কী? সাক্ষাৎকারে জানালেন শ্রীময়ী

বিতর্ক ট্রোলিং এর মাঝে চুটিয়ে সংসার করছেন কাঞ্চন-শ্রীময়ী (Kanchan-Sreemoyee)। বিবাহিত জীবন উপভোগ করছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। সমস্ত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তারা। তাদের বিয়ের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বিয়ে হওয়ার পর থেকে যেন আরও বেশি করে সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ হয়েছেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। নানা ধরনের আপডেট শেয়ার করছেন তিনি। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা শেষ হতেই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক। এই দম্পতি রেজিস্ট্রি সেরেছেন প্রেমদিবসে। এবার বিয়ে করলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ।২ মার্চ সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাঞ্চন এবং শ্রীময়ী।

এই দম্পতির বিয়ের পর সাক্ষাৎকারে বারবার উঠে আসছে তাদের সাংসারিক জীবন। কটাক্ষ ট্রোলিং-এর মাঝেও কাঞ্চন-শ্রীময়ীর ছবি ভিডিও দেখতে পছন্দ করছে নেট নাগরিকরা। তার নতুন সংসারের খুঁটিনাটি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন শ্রীময়ী চট্টরাজ।জানিয়েছেন বিয়ের পর কেমন কাটছে তাদের সংসার। আগে জানিয়েছিলেন কোনো কাজই করতে দেননা কাঞ্চন। এমনকি রান্নাও করতে হয় না‌ শ্রীময়ীকে।

 কী বললেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)?

বিবাহ বিচ্ছিন্ন পুরুষ কে বিয়ে করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি । এবার সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী। আর সেই মন্তব্যে শ্রীময়ীর দাবি, “বিবাহ-বিচ্ছিন্ন পুরুষকে বিয়ে করায় তিনি কোনও ভুল দেখেন না। তাঁর কথায়, বরং বিবাহ-বিচ্ছিন্ন পুরুষকেই বিয়ে করা উচিত। কারণ, কাঞ্চন এর আগের বিয়েতে যে ভুল করেছেন, সেগুলি আর তাঁর সঙ্গে ঘটবে না।”

শ্রীময়ী বলেন, “এই প্রশ্ন আমাকে অনেকে করে কেন আমি একটা বিবাহ বিচ্ছিন্ন পুরুষ কে বিয়ে করেছি। যে মানুষটার ডিভোর্স হয় তাই সে তার কোন না কোন কারণে তো হয়, আর সেখানে দুজনেরই দোষ থাকে এক হাতে তো কখনো তালি বাজে না। সেই ডির্ভোস থেকে সে যে আঘাতটা পায় বা যে ভুলের জন্য সম্পর্কটা ভেঙেছে। সে তার থেকে অনেক কিছু শিখেছে সে অনেক বেশি ম্যাচিওর। ডিভোর্সে ই কারো সাথে থাকার সুবিধা একটাই তার আন্ডারস্টেন্ডিং লেভেল টা অনেক বেশি বেড়ে যায়। তার যখন একবার হোক দুবার হোক তিনবার হোক সম্পর্কটা ভেঙে গেছে তখন সে সম্পর্কটা আরও বেশি আঁকড়ানোর চেষ্টা করবে।” এদিকে এসব কথা শুনে কাঞ্চন বলেছেন আমার সামনে এসব কথা বললে আমি লজ্জায় পড়ে যাই।

শ্রীময়ী কাঞ্চনকে একসাথে বহু ছবি পোস্ট করতে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। কখনো আবার ভিডিও পোস্ট করেন তারা। তাদের সোশ্যাল মিডিয়া থেকে স্পষ্টই বোঝা যায় চুটিয়ে সংসার করছেন। এমনকি এক সাক্ষাৎকারে শ্রীময় বলেন তার কাছে সবচেয়ে শান্তির ব্যাপারটি এক চাদরের তলায় তাদের দুজনের নিশ্চিন্তে ঘুম। তবে এসবের মাঝেও কাঞ্চনকে তার বিধায়ক পথ নিয়ে কটাক্ষ শুনতে হচ্ছে।

RELATED Articles