স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী। দর্শকরা রীতিমতো অপেক্ষা করে থাকেন প্রতিনিয়ত নতুন নতুন এপিসোড দেখার জন্য।সম্প্রতি ধারাবাহিকের পর্দায় আর দেখা যাচ্ছে না শ্রীময়ী দ্বিতীয় স্বামী রোহিত সেনকে।
সূত্রের খবর দুষ্কৃতীরা তাকে তুলে নিয়ে গেছে। তার কঠিন সময়ে স্ত্রী শ্রীময়ী পাশে থাকবেনা এটাই তো স্বাভাবিক। স্বামীকে বাঁচাতে এবার বন্দুক হাতে তুলে নিয়ে ময়দানে নেমেছেন শ্রীময়ী। ইতিমধ্যেই বন্দুক চালানোর বিশেষ ট্রেনিং নিয়েছেন তিনি। সেই নিয়ে শুরু হয়েছে এর মাধ্যমে কটাক্ষের বন্যা।
চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। পরে ইন্দ্রানী হালদার নিজেই তার প্রোফাইল থেকে এই ভিডিও পোস্ট করেছেন।যেখানে দেখা যাচ্ছে, বেশ তৈরি তিনি নেমেছেন ময়দানে। চোখে চশমা, কানে হেডফোন। শ্রীময়ীর সাথে বন্ধুক চালানো শিখছে তার বহুদিনের পরিচারিকা মিঠুদিওও। এই ভিডিও দেখে রীতিমত হাসির রোল নেট দুনিয়ায়।
প্রোমো ভিডিও জুড়ে কমেন্ট করে দর্শকরা জানান এবার দিদি মহাকাশে যাবে, প্লিজ কেউ ব্যবস্থা করে দাও’, ‘গাঁজাখুড়ি গল্প বাড়িয়েই চলেছে লেখিকা’, ‘এই ধারাবাহিক এবার তো বন্ধ করুন’-র মতো নানা কমেন্ট পড়েছে।
শ্রীময়ী ধারাবাহিক নিয়ে কটাক্ষ সোশ্যাল মিডিয়া নতুন কিছু নয়। তবে এবার বন্দুক চালানো নিয়ে নেট মাধ্যমে যে রীতিমতো হাসির রোল উঠেছে তার জন্য আলাদা মাত্রা দিয়েছে।
তবে টি আর পি তালিকা সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে ধারাবাহিক। ফলে স্বাভাবিক ভাবেই খুশির জোয়ার অনুগামীদের মধ্যে।





