প্রত্যেক বাঙালির অত্যন্ত পছন্দের শ্রীময়ীর মেয়েকে দিথিকে কে না চেনেন। কিন্তু জানেন কি ব্যক্তি জীবনে দিথি অর্থাৎ ঐশী ভট্টাচার্যের সবচেয়ে কাছের মানুষটি কে? এই পুজোয় কার সঙ্গে ডেটে যাচ্ছেন তিনি? সিরিয়ালের মত বাস্তব জীবনেও দিথি অর্থাৎ ঐশী ভট্টাচার্যের প্রাণ প্রিয় মানুষটি হলেন তার ‘মা।’ শ্রীময়ী ধারাবাহিকে শ্রীময়ীয়ের মেয়ে দিথির ভূমিকায় অভিনয় করছেন ঐশী ভট্টাচার্য। তাঁকে সোশ্যাল মিডিয়া সেনসেশন বললে খুব একটা ভুল হবে না।
https://www.instagram.com/p/CGpPBA2HGP1/?utm_source=ig_web_copy_link
ঐশীর একের পর এক ছবিতে নেটদুনিয়ায় শুরু হয় শোরগোল। ঐশী বিনোদন জগতে পদার্পণ করেন বেশ ছোট বয়স থেকেই। খনা ধারাবাহিকে খনার মেয়েবেলার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। সেখান থেকেই টানা টেলি এবং টলি ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন। এবং নিজের অভিনয়ের জন্য বেশ প্রশংসিতও হন তিনি।
https://www.instagram.com/p/CGjtyBBnQAw/?utm_source=ig_web_copy_link
ঐশীর কাছে মায়ের সঙ্গে পুজোয় আলাদা ঘুরতে বেরনো মানেই তা এক আলাদা অনুভূতি। সেই ছবিই সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সামনে তুলে ধরেছেন ঐশী। মায়ের সঙ্গে কফি শপে বসে পেটপুজোর আগেই তুলেছে সেলফি। এই বছর প্যান্ডেল হপিং হয়তো বন্ধ। তবে সমস্ত সুরক্ষাবলী মেনে বাড়ির লোকেদের সঙ্গে ঘোরা ফেরায় কোনও বাধানিষেধ নেই। আর তাই শ্যুটিং থেকে ছাড়া পেতেই বেরিয়ে পড়েছে ঐশী বেরিয়ে পড়েছেন ষষ্ঠীর দিন মায়ের সঙ্গে ঘুরতে।
https://www.instagram.com/p/CGhTOPWnMhy/?utm_source=ig_web_copy_link





