গুপী ও বাঘার অজানা ইতিহাস এবার বড় পর্দায়! সত্যজিৎ রায়ের জুতোয় পা গলিয়ে, ‘মহারাজা তোমারে সেলাম’-এর ঘোষণা সৃজিত মুখোপাধ্যায়ের! কালজয়ী ছবির সঙ্গে টেক্কা দিতে পারবে কি? গল্পের মূলে থাকছে কোন ঘটনা?

বাংলা সিনেমার ইতিহাসে ‘গুপী গাইন বাঘা বাইন’ এক অনন্য সৃষ্টি। সত্যজিৎ রায়ের এই কালজয়ী ছবির সঙ্গে পরিচিত নন, এমন দর্শক খুব কমই আছেন। তবে ছবিটি কীভাবে তৈরি হয়েছিল, তার নেপথ্যের বহু অজানা ঘটনা এখনও অনেকের অজানা। সেই ইতিহাসকেই এবার নতুনভাবে বড় পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

সৃজিতের নতুন ছবির নাম ‘মহারাজা তোমারে সেলাম’। সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়েই এই নাম বেছে নেওয়া হয়েছে। ছবির মূল বিষয় হবে ‘গুপী গাইন বাঘা বাইন’ তৈরির পেছনের গল্প। পাশাপাশি ষাটের দশকের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি কীভাবে সেই ছবির ভাবনা ও নির্মাণে প্রভাব ফেলেছিল, সেটিও এই সিনেমায় উঠে আসবে।

পরিচালক জানিয়েছেন, এটি কোনও জীবনীভিত্তিক ছবি নয়। বরং বাংলা সিনেমার এক ঐতিহাসিক অধ্যায়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। দীর্ঘদিন ধরে অজানা থেকে যাওয়া নানা তথ্য ও প্রেক্ষাপটকে সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই এই ছবির মূল উদ্দেশ্য।

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জীতু কমল, ঋত্বিক ভৌমিক, রুদ্রনীল ঘোষ, স্বৈরীতি বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ দত্ত এবং শতাক্ষী নন্দী। হইচই স্টুডিও ও ফ্রেন্ডস কমিউনিকেশন যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। পাশাপাশি ‘গুপী গাইন বাঘা বাইন’-এর মূল প্রযোজনা সংস্থা পিয়ালী ফিল্মস প্রাইভেট লিমিটেডও সহ প্রযোজক হিসেবে যুক্ত থাকছে।

আরও পড়ুনঃ কিছুদিন আগেই কোলে বসে রোমান্স, এবার লাদাখে শুটিং শেষে কলকাতায় ফিরেই একে অপরের বাহুডোরে দেব ও শুভশ্রী! বিমানবন্দরের ‘দেশু’র উষ্ণ আলিঙ্গনের ভিডিও মুহূর্তেই ভাইরাল!

এদিকে একের পর এক নতুন প্রকল্প নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’, ‘উইঙ্কল টুইঙ্কল’ এবং যিশু সেনগুপ্তকে নিয়ে ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এর পাশাপাশি এবার ‘মহারাজা তোমারে সেলাম’-এর ঘোষণাও সামনে এল। আগামী ৯ অগস্ট দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করা হবে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর