এখনও তুমুল জনপ্রিয় শ্রীময়ী! কী রহস্য এর‌ পিছনে?

দেখতে দেখতে ৬০০ পর্বের গন্ডি পেরিয়ে ফেলল শ্রীময়ী। তবুও তার জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। এর কারণটা কী?

ধারাবাহিকের চিত্রনাট্যকার এবং পরিচালকদ্বয় জানিয়ে দিয়েছেন শ্রীময়ীর প্রতি দর্শকদের ভালবাসাই সব। মানুষই এতদূর পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন শ্রীময়ীকে।

মাঝে শোনা গিয়েছিল শ্রীময়ী টিআরপি পড়ে যাওয়ায় শ্রীময়ী নাকি বন্ধ করে দেওয়া হবে। তবে বর্তমানে মিঠির কারণে গল্পের মোড় ঘুরে যাওয়ায় মানুষ আবার উপভোগ করতে শুরু করেছেন স্টার জলসার এই ধারাবাহিক। শ্রীময়ীর গল্প নিয়ে মোট ছয়টি ভাষায় রিমেক তৈরি হয়েছে।

কিন্তু যেহেতু জুন এখন জেলে বন্দী তাই মানুষজন জুন আন্টিকে যথেষ্ট মিস করেন। তবে অনেকেই বলেন শ্রীময়ী যেন একটু বেশি ভালো, সেই প্রসঙ্গে পরিচালকরা জানাচ্ছেন যদি আমরা শ্রীময়ীর মধ্যে প্রতিবাদী রূপ ধারণ করায় তখন দর্শকরাই রেগে যাবেন। যদিও শ্রীময়ীর অগ্নিমূর্তি কিন্তু বেশ কয়েকবার ইতিমধ্যে দেখে ফেলেছেন দর্শকরা।

শ্রীময়ীর ইউনিট থেকে জানা যাচ্ছে এখনই শেষ হবে না এই জনপ্রিয় সিরিয়াল। বরং ৬০০ পর্ব পেরিয়ে ও আরো বেশ কয়েকশো পর্ব চলবে এই ধারাবাহিক।

RELATED Articles