দর্শকদের জন্য সুখবর! আসছে স্টার জলসায় আসছে নতুন অনুষ্ঠান, ফের জমজমাট হবে টেলিভিশনের পর্দা

স্টার জলসায় (Star Jalsha) আসতে চলেছে একটি বড় অনুষ্ঠান। পয়লা বৈশাখ জল থৈথৈ ভালোবাসার পর স্টার জলসায় আসছে আরও একটি অনুষ্ঠান। পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়েছিল জল থইথই ভালোবাসা সিরিয়ালকে ঘিরে। এই নতুন অনুষ্ঠানটি হবে কথা সিরিয়ালটিকে ঘিরে। বাকি সিরিয়ালের সদস্যরা যোগ দেবে কথা সিরিয়ালের সঙ্গে। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে কথা সিরিয়ালের সামার হুল্লোর। এই অনুষ্ঠানে কথা সিরিয়ালের নায়ক নায়িকার সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে জলসার বাকি সিরিয়ালের সদস্যদের। থাকবে নামকরা গায়ক গায়িকারাও। হবে বয়স ভার্সেস গার্লস কম্পিটিশন। এবার জলসা পরিবার মানবে কথা পরিবারের সামার হুল্লোরে। আগামী দু একদিনের মধ্যেই আসবে এই অনুষ্ঠানের প্রোমো। 

স্টার জলসায় (Star Jalsha) পয়লা বৈশাখ উপলক্ষে এক অনুষ্ঠান হয়েছিল। পয়লা বৈশাখ উপলক্ষে স্টার জলসা চ্যানেল আয়োজন করেছিল এক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানটি হয়েছে মূলত জল থৈথৈ ভালোবাসা অনুষ্ঠানটিকে ঘিরে। অনুষ্ঠানটির নাম ছিল এক বৈশাখে জল থৈ থৈ ভালোবাসা। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে পারফর্ম করেছিলেন, তোমাদের রানী ধারাবাহিকের রানী এবং দুর্জয়কে। তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের দেব এবং পারোকে। হরগৌরী পাইস হোটেলের শঙ্কর এবং ঐশীণীকে। এই পারফরম্যান্স কোন স্টেজে হয়নি, হয়েছিল জল থৈ থৈ ভালোবাসার অনুষ্ঠানের সেটে। 

পয়লা বৈশাখের আগে স্টার জলসা (Star Jalsha) পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানকেও নতুনভাবে তুলে ধরেছে চ্যানেল কর্তৃপক্ষ। ১০ মার্চ সম্প্রচারিত হয়েছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪। সেই অ্যাওয়ার্ড শোয়ের এবারের থিম ছিল বাংলার সবথেকে বড় বিয়ে বাড়ি। অ্যাওয়াড শো এ কার বিয়ে হবে এই নিয়ে চর্চা তুঙ্গে ছিল। দর্শকদের মনেও কৌতুহল ছিল প্রচুর। প্রথমে জানা গেছিল, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে কাঞ্চন মল্লিকের বিয়ে দেখানো হবে। সেই নিয়ে দর্শকদের মধ্যে নানারকম প্রতিক্রিয়াও দেখা গেছিল। তবে উৎসাহ ছিল তুঙ্গে। তবে শেষ মুহূর্তে প্ল্যান পরিবর্তন করে চ্যানেল কর্তৃপক্ষ। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিয়ে হয় এক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর। বিয়ে হয় ‘বধূয়া’ ধারাবাহিকের নায়ক নায়িকার। বিয়ে হয় আবির ও পেখমের। স্টার জলসার নতুন সিরিয়াল ‘বধূয়া’কে প্রমোট করতেই স্টার জলসার এই উদ্যোগ নিয়েছিল। 

জি বাংলা চ্যানেলের তরফে শিবরাত্রি স্পেশাল অনুষ্ঠান করা হয়েছিল। তাতে টিআরপি তালিকায় বেশ ছাপ পড়েছিল। সেই প্লানেই এবার স্টার জলসা হাঁটছে।‌ কথা সিরিয়াল উপলক্ষে নতুন অনুষ্ঠান আনতে চলেছে স্টার জলসা চ্যানেল (Star Jalsha)। এভাবেই টিআরপিকে ধরে রাখতে জি বাংলাকে টেক্কা দিচ্ছে স্টার জলসা। জি বাংলাকে টেক্কা দিতে প্রায়ই নতুন নতুন অনুষ্ঠান আনছে স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ। অ্যাওয়ার্ড শোয়ে বধুয়া সিরিয়ালকে প্রমোট করতে নতুনভাবে সাজানো হয়েছিল অনুষ্ঠানের থিম। 

এবার পয়লা বৈশাখের পর সামার হুল্লোর নিয়ে নতুন অনুষ্ঠান আসছে স্টার জলসায়। এই অনুষ্ঠানও একটি সিরিয়ালকে কেন্দ্র করেই হবে বলে জানা যাচ্ছে। টিআরপি ধরে রাখতে কি এই সিদ্ধান্ত চ্যানেলের (Star Jalsha)? টিআরপি তালিকায় ভালো জায়গা করে নিতেই এই সিদ্ধান্ত নিতে পারে চ্যানেল। স্টার জলসা চ্যানেল নতুন নতুন অনুষ্ঠানের মাধ্যমে তাদের সিরিয়াল গুলিকে প্রমোট করছে দর্শকদের সামনে। তাতে বাড়তে পারে টিআরপি রেট। সেই আশাতে বুক বাঁধছে স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ।  

RELATED Articles