ইউভানকে নিয়ে এমনিতে মানুষের উত্তেজনার অন্ত নেই। জন্মের পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে সে। সোশ্যাল মিডিয়াতেও তার নিত্য আনাগোনা। বাবা হোক মা, ইউভানের নানান কীর্তিকলাপের ছবি বা ভিডিও প্রতিনিয়ত নিজেদের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারা। ইউভানকে অনেকে আবার টলিউডের তৈমুরও বলে।
View this post on Instagram
কিছুদিন আগেই ৬ মাসের অর্ধ জন্মদিন গিয়েছে ইউভানের। সেদিন অর্ধেক কেক কেটে অর্ধ জন্মদিন পালন করে সে। মায়ের সঙ্গে তার মিষ্টি ছবি ইতিমধ্যেই ভাইরাল। আবার ইতিমধ্যেই মায়ের সঙ্গেই জীবনের প্রথম পার্টি সেরে ফেলেছে ইউভান। এবার মায়ের হাত ধরেই হল তার ফটোশুট সেশনও।
View this post on Instagram
আরও পড়ুন- ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামার মেয়ে কৃষ্ণার বিয়ে, দর্শকের উত্তেজনা চরমে
গত ৩০শে মার্চ কলকাতায় আয়োজিত হয় বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এদিন কালোর উপর সোনালী জড়ির কাজ করা চুড়িদারে সেজে উঠেছিলেন শুভশ্রী। এই পোশাকেই ইউভানের সঙ্গে ফটোশুট সারলেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন- ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে সারলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়
খুদে ইউভানকে দেখা গিয়েছে মায়ের কোলে হলুদ রঙের টি-শার্ট ও কালো রঙের প্যান্ট পরে। দুজনকেই খুব সুন্দর লাগছে এই ছবিতে। খোলা চুল, কানে বড় দুল পরে ছবিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে শুভশ্রী ক্যাপশন দেন, “লাবণ্যে ভরপুর একটা সপ্তাহ”। শুভশ্রীর এই ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। শুভশ্রীর সঙ্গে সঙ্গে ইউভানেরও প্রশংসা করেছেন নেটিজেনরা।






