‘ছিঃ! ওঁর বাড়িতে আবার মা দুর্গার পুজো হয়’, কুকিং শো-তে গোমাংস রান্না করে তীব্র সমালোচনার মুখে সুদীপা চট্টোপাধ্যায়

কিছুদিন আগেই সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) শুরু করেছেন নিজের ইউটিউব চ্যানেল ‘সুদীপার সংসার’, যেখানে তিনি এপার এবং ওপার বাংলার নানা ধরনের রান্না এবং তাদের রেসিপি তুলে ধরছেন। ইদের আগে সেই উদ্দেশ্যে বাংলাদেশেও গিয়েছিলেন সুদীপা (Sudipa Chatterjee), এবং একটি বিশেষ এপিসোডের জন্য একটি বাংলাদেশি চ্যানেলে অংশ নেন যেখানে গোরুর মাংসের কোফতা রান্না করা হয়।

ভিডিওটি অনলাইনে প্রকাশ্যে আসার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। ওই রান্না শো-এর হোস্ট, এক বাংলাদেশি মহিলা, সুদীপাকে বলেন, “তুমি যখন গেস্ট, আমি হোস্ট হিসেবে তোমায় রান্না করে খাওয়াব, তোমার উপলেক্ষে দর্শকদের রান্না করে দেখাব গোরুর মাংসের কোফতা।” সুদীপা (Sudipa Chatterjee) এই এপিসোডটি তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ না করলেও, এটি বাংলাদেশে সম্প্রচারিত হয়।

অনেক নেটিজেন এই ঘটনাটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেন, “ওঁর (Sudipa Chatterjee) বাড়িতে আবার মা দুর্গার পুজো হয়, ছিঃ।” আরেকজন লেখেন, “এই মহিলা এখন গোরুর মাংস প্রোমোট করছে। আর কত নামবে নীচে।” তৃতীয় একজন লেখেন, “এই মহিলাকে এর আগে তুলসী পাতা দিয়ে খাসির মাংস রান্না করতেও দেখেছিলাম।”

টুইটারে শুভম নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “বাঙালি উপস্থাপক সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) একটি বাংলাদেশ ভিত্তিক চ্যানেলের সঙ্গে সহযোগিতায় গোরুর মাংস প্রচার করছেন। সুদীপা তৃণমূল মন্ত্রী বাবুল সুপ্রিয়র ঘনিষ্ঠ বন্ধু এবং পরিচিত টিএমসি সমর্থক।” সেই টুইটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুদীপার ছবিও সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, সুদীপা (Sudipa Chatterjee) দীর্ঘ ৯ বছর ধরে জি বাংলার ‘রান্নাঘর’ শোটি সামলেছিলেন। কিন্তু পরে সেই শো বন্ধ করে জি বাংলা নিয়ে আসে নতুন শো ‘ঘরে ঘরে জি বাংলা’, যা টিআরপি না পেলে ফের কুকিং শো ফিরিয়ে আনে। কিন্তু এবার আর সুদীপাকে ডাকা হয়নি, বরং সেই জায়গায় সঞ্চালনার দায়িত্ব পান গৌরব ও ঋদ্ধিমা। এরপরই সুদীপা নিজের ইউটিউব চ্যানেলে কুকিং শো খোলার সিদ্ধান্ত নেন, যা জামাইষষ্ঠীর সময় থেকে সম্প্রচার শুরু হয়।

তবে ‘রাঁধুনী এপার ওপারের রান্না’ ইউটিউব চ্যানেলে এই এপিসোডটি পাওয়া যাবে। সেখানে সুদীপা (Sudipa Chatterjee) নিজ হাতে কলকাতা স্টাইল গন্ধরাজ শামি কাবাব বানান, যেখানে খাসির মাংসই ব্যবহার করেন। পুরো পর্বে একবারও তাকে গোরুর মাংসের কোফতা মুখে দিতে দেখা যায়নি।

আরও অন্যান্য খবর