সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেব চট্টোপাধ্যায়কে বোধ হয় আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনও প্রয়োজন পরে না। মায়ের দৌলতে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় আদি। কিছুদিন আগেই গিয়েছে আদির তিন বছরের জন্মদিন। সেদিন ছেলের একগুচ্ছ ছবি ও ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছিলেন সুদীপা।
এবার আদি এল তার মায়ের পছন্দের জায়গায়, অর্থাৎ জি বাংলার ‘রান্নাঘর’-এ। শুধু তাই-ই মায়ের সঙ্গে রান্নাও করল সে। আর সেই প্রোমো ভিডিও সামনে আসতেই হইচই। বেশ মিষ্টি মিষ্টি কথা বলে সকলের মন জয় করল ছোট্ট আদি।
এদিন আদিকে দেখা যায় সি গ্রিন পাঞ্জাবি, সাদার ওপর প্রিন্টেড ওয়েস্ট কোট পরে। ক্যামেরা চালু হওয়ার আগেই মুখে করে নেয় হালকা টাচআপ। এরপর নিজের নাম বলে ‘আদিদেব বেবি’। তার বাবার নামও নাকি ‘অগ্নিবেদ চ্যাটার্জী বেবি’।
আদি পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে। মাকে সে জানায় যে সে মাছ বানাবে, জ্যুস বানাবে আর ‘ভাতু’ বানাবে। মা-ছেলের এমন ভালোবাসায় ভরা মুহূর্ত যেন এপিসোডকে যেন আরও স্পেশ্যাল করে তুলল।
View this post on Instagram
এদিন মায়ের হাতে হাতে রান্নাও করতে দেখা গেল আদিদেবকে। কখনও সে মাকে চামচ এগিয়ে দিল তো কখনও আবার মায়ের কোলে উঠে চেরা কাঁচালঙ্কা দিল পমফ্রেটের ঝোলে। সুদীপা জানালেন, “আদিকে ছোটবেলায় বেশি বেশি করে গাজর খাওয়াতাম, যাতে জলদি কথা বলতে পারে। এখন মনে হয় যদি কোনও অ্যান্টিডোট থাকত”।
সুদীপার কথায়, এখনকার বাচ্চারা অনেকেই মাছ খেতে পছন্দ করে না। তাই বাচ্চাদের এই মাছের প্রতি অনীহা দূর করতেই আদিকে বিশেষ অতিথি করে রান্নাঘরে আনা। মা ও ছেলে বেশ মজা করে এদিন শুটিং সারল এই পর্বের।





