বড় পর্দার পর, ছোট পর্দায়ে দেব (Dev)। দেব অভিনীত কোন ধারাবাহিক? নাকি অন্যকিছু। ২৩ জুন, স্টার জলসায় প্রথমবার সম্প্রচার হতে চলেছে অরুণ রায় পরিচালিত এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত ও দেব (Dev) অভিনীত “বাঘাযতীন” ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। এই বিশেষ অনুষ্ঠানে পরিচালক অরুণ রায় এবং অভিনেতা দেব (Dev) তাদের পরবর্তী ছবির আভাস দিয়েছেন।
দেবের (Dev) অভিনীত ‘বাঘাযতীন’ ছবি নিয়ে প্রচুর আলোচনা এবং সমালোচনা হয়েছে। তবে দর্শকদের ভালোবাসা পেয়েছে এই ছবি। যারা এই ছবি দেখতে পারেননি, তাদের জন্য দেব অনুরোধ করেছেন স্টার জলসায় ছবিটি দেখার জন্য। দেব (Dev) জানান, প্রথমবার অরুণ রায়ের সঙ্গে ‘বাঘাযতীন’ নিয়ে আলোচনা করার সময় তিনি ভয় পেয়েছিলেন, কারণ পরিচালক তাকে বলেছিলেন যে এই চরিত্রে দেব ছাড়া আর কাউকে ভাবতে পারছেন না। দেবের (Dev) মতে, “সম্মান আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, টাকার থেকে একটি ভালো ছবি বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রযোজক হিসেবে কোন খামতি রাখতে চাইনি।”
দেব (Dev) বলেন, “এই ছবির জন্য অভিনেতা হিসেবে নিজেকে অনেক ভাঙতে হয়েছে, কিন্তু দর্শকদের ভালোবাসায় সবটাই ফিরে পেয়েছি। এমন ঐতিহাসিক চরিত্র নিয়ে আরও ছবি করার কথা ভাববো।” পরিচালক অরুণ রায়ের মতে, “টলিউডে অনেক প্রযোজক থাকলেও দেবের (Dev) মত শিক্ষিত প্রযোজক খুব কমই আছেন, যার কারণে এমন ভাবে ছবি বানাতে পেরেছি।”

পরবর্তী ছবির প্রসঙ্গে অরুণ রায় জানিয়েছেন, “কিছু কথা চলছে, সময়মতো সব জানতে পারবেন। ছবি অবশ্যই হচ্ছে, তবে এখনই কিছু বলা যাবে না।” নতুন ছবির আভাস দিলেও, কোন ঐতিহাসিক চরিত্রে দেবকে দেখা যাবে তা স্পষ্ট করেননি পরিচালক বা অভিনেতা কেউই। অরুণ রায়ের পরিচালনায় দর্শক ইতিমধ্যেই “বিনয় বাদল দীনেশ” ছবিটি উপভোগ করেছেন। এবার অপেক্ষা, কোন নতুন চরিত্রে দেবের (Dev) অভিনয় দর্শকদের মন জয় করবে।





