সুপারস্টার জিৎ (Jeet) লাইমলাইট থেকে সব সময় নিজেকে দূরে রাখেন। কোন পার্টিতে তাকে দেখা যায় না। ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে স্ত্রীয়ের দ্বিতীয় প্রেগন্যান্সির খবর সকলকে জানিয়ে চমকে দিয়েছিলেন জিৎ। অক্টোবর মাসে জিতের পুত্র সন্তান জন্ম নেয়। অবশেষে ছোট্ট ছেলের মুখ দেখালেন অভিনেতা। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি শেয়ার করে নিয়েছেন জিৎ (Jeet)। এখনকার স্টারকিডদের মুখ না দেখানোটাই একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। তবে জিৎ সবসময়ই ট্রেন্ডের বিপরীতে হেঁটেছেন।
এদিন জিৎ (Jeet) তিনটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রথম ছবিটিতে রয়েছে ছেলের একার ছবি। দ্বিতীয়টিতে দুই ছেলে মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে অভিনেতা নিজে। আর শেষ ছবিটিতে জিতের গোটা পরিবার রয়েছেন। সুপারস্টার জিতের এই পোস্টে ক্যাপশনে তিনি (Jeet) লিখেছেন, ‘এই দিনটা আরও স্মরণীয় হয়ে থাক। সবাই দেখা কর রনভের সঙ্গে। আমাদের আনন্দের কারণ।’ উল্লেখ্য, ২২ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল অভিনেতার প্রথম সিনেমা সাথী। তাই এই দিনটি সুপারস্টার জিতের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
View this post on Instagram
চলতি বছর জানুয়ারি মাসে প্রথম রনভের ছবি প্রকাশ্যে এনেছিলেন জিৎ (Jeet)। যদিও তখন ছেলের মুখ কাউকে দেখাননি তিনি। তার সেই ছবিটি তোলা হয়েছিল জন্মের কয়েক মুহূর্ত পরেই। সেই ছবিটিতে দেখা যাচ্ছিলো মাথায় সার্জিক্যাল ক্যাপ, মুখে মাস্ক, গায়ে ওটি গাউন পরে ছোট্ট একরত্তিকে চুমু খাচ্ছেন জিৎ। জিতের দ্বিতীয় সন্তান রনভের নামের অর্থ হ্যান্ডসাম, গ্রেসফুল ও চার্মিং। ওই ছোট্ট খুদেকে দেখতে ভীষণ মিষ্টি। জিতের (Jeet) সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা। কমেন্ট করেছেন অভিনেতা অঙ্কুশও। লিখেছেন, “নাক বৌদির মতো, চোখ পুরো তুমি। বড় হয়ে কী হবে, বোঝাই যাচ্ছে”। সৌমিতৃষা কুণ্ডু লিখলেন, “ওহ ভগবান! ওর চোখ দুটো”।
এই মুহূর্তে সিনেমা হলে রমরমিয়ে চলছে জিতের নতুন সিনেমা ‘বুমেরাং’। প্রথমবার সিনেমার পর্দায় জিতের (Jeet) সঙ্গে জুটি বেঁধেছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে। প্রসেজিৎ-ঋতুপর্ণার অযোগ্যকে ভালোই টক্কর দিচ্ছে এই ছবি। ছবি মুক্তির পর ছেলে মুখ দেখিয়ে আরো একবার অনুরাগীদের ভালবাসা কুড়ালেন সুপারস্টার জিৎ।





