বছর দুয়েক আগে সায়ন্ত মোদকের সঙ্গে প্রিয়াঙ্কা মিত্রের (Priyanka Mitra) বিচ্ছেদের খবর পাওয়া গিয়েছিল। খড়কুটো ধারাবাহিক থেকে শুরু হয়েছিল দুজনের প্রেম। তবে সম্পর্কের মেয়াদ বছর পেরোয়নি। ছাড়াছাড়ি হয়ে যায় দুজনের। অভিনেত্রী যে নতুন প্রেমে পড়েছেন তারা আভাস আগেই দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে পাওয়া গিয়েছিল। দাদা নিজেই ফাঁস করেছিল বোনের নতুন প্রেমের কথা।
কার সাথে এখন প্রেম করছেন প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra)?
রাখি বন্ধনের বন্ধন অর্থাৎ শুভ্রজিত সাহার প্রেমে পড়েছেন প্রিয়াঙ্কা (Priyanka Mitra)। ডিউটিতে নিজেদের কিছু ছবি শেয়ার করেছেন তারা। কখনো জড়িয়ে রয়েছেন আবার কখনো মিরর সেলফি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হে লয়লা’! তাদের ছবিতে কমেন্ট করেছেন অনিন্দিতা রায়চৌধুরী। লিখলেন, ‘নজর না লাগে’।
এই মুহূর্তে অষ্টমী ধারাবাহিকের মাধবীলতা চরিত্রে প্রিয়াঙ্কাকে (Priyanka Mitra) টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে। ছদ্মবেশে ধারাবাহিকে লিড রোলের মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। অভিযোগ উঠেছে সেই ধারাবাহিক করা কালীন নাকি তাকে উত্তপ্ত করা হত, আবেদনমূলক মেসেজ পাঠানো হত। যার ফলে মাঝ পথেই কাজ ছেড়ে দেন তিনি। এরপরেই অবসাদ ঘিরে ধরে অভিনেত্রীকে। নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিনয় থেকে। তারপর খড়কুটো ধারাবাহিকের হাত ধরে ফের অভিনয় জগতে প্রবেশ।
দিদি নাম্বার ওয়ানে এসে অভিনেত্রী (Priyanka Mitra) প্রেমিকের নাম ফাঁস না করেই জানিয়েছিলেন, ‘আমি আমার প্রেমিকের উপর ভীষণই নির্ভরশীল। পরিবারের পরেই সে। আসলে আমার পৃথিবীতে এখন চারজন। মা, বাবা, দাদা আর সে।’ সায়ন্ত মোদকের সঙ্গে প্রেম ভাঙা নিয়ে দিদি নম্বর ১-এর মঞ্চে তিনি জানিয়েছিলেন, ‘এবার একটা সুস্থ প্রেম করতে চাই’। এই কথার পরিপ্রেক্ষিতেই সায়ন্ত নিজের ইউটিউব চ্যানেলে প্রতিবাদ করেছিলেন। তবে এসব এখন অতীত। প্রিয়াঙ্কা এখন ব্যস্ত রয়েছে তার জীবনসঙ্গীকে নিয়ে।
দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে রচনা প্রিয়াঙ্কাকে (Priyanka Mitra) প্রশ্ন করেন, ‘এখন গুণ্ডাগিরিটা কার উপর করছ?’ তাতে দাদা জবাব দেন, ‘আছে ওই একমাত্র…’পাশ থেকে দাদার উত্তরকে চাপা দিতে প্রিয়াঙ্কা বলে ওঠেন, ‘দাদা। সবকিছু দাদা…’। রচনা ব্যাপারটা বুঝে গিয়ে বলেন, ‘দাদা ব্যস্ত মানুষ। দাদার উপর গুণ্ডাগিরি সম্ভব নয়। সে কি আমাদের ইন্ডাস্ট্রির মানুষ?’ যাতে সহমত হন প্রিয়াঙ্কা। জানান, ‘বাবা-মাও জানে সবটা। এমনকী, সব ঠিক হয়ে গেলে পাশে নিয়ে দিদি নম্বর ১-এ আসবেন’।





