আগের দিন নতুন ছবি নিয়ে আলোচনা, পরদিনই কীভাবে আত্মহত্যা করলেন সুশান্ত? উঠছে আরো নানা চাঞ্চল্যকর তথ্য

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই, খুন নাকি আত্মহত্যা এ বিষয়ে দ্বন্দ্ব লেগেই আছে। সুশান্তের পরিবারসহ তাঁর বিরাট ভক্তকুল কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছেন না সুশান্তের আত্মহত্যার কথা। সুশান্ত খুনের ধারণাটি আরও উস্কে দিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রযোজক রমেশ তুরানি। সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, ১৩ জুন দুপুর ২.১৫ নাগাদ তিনি এবং পরিচালক নিখিল আদবাণী সুশান্তের সঙ্গে কথা বলেন একসঙ্গে।কনফারেন্স কল করে ঐদিন মিনিট ১৫ ধরে সুশান্তের সঙ্গে তাদের কথা হয় পরবর্তী ছবির গল্প নিয়ে। নিখিল আদবাণীর এই গল্প এসএসআর-এর পছন্দও হয়; যদিও প্রাথমিকভাবে ঐদিন সুশান্তের সঙ্গে কথা হয় বলে জানান প্রযোজক রমেশ তুরানি। আর এখানেই উঠছে সুশান্তের মৃত্যু নিয়ে বড় প্রশ্ন।

যেখানে ১৩ জুন পরবর্তী ছবি নিয়ে পরিচালক এবং প্রযোজকের সঙ্গে আলোচনা করেন সুশান্ত সেখানে তিনি পরদিনই কি করে আত্মহত্যা করতে পারেন! আবার, যেখানে তাঁর ছবি ‘দিল বেচারা’ মুক্তির জন্য তৈরি, সেই সবকিছু জেনেশুনেও একজন অভিনেতা নিজেকে কিভাবে শেষ করে দিতে পারেন এইসব প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

প্রসঙ্গত গত ১৪ জুন বান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় সুশান্ত সিং রাজপুতকে। যদিও এটা আত্মহত্যা নাকি খুন এই নিয়ে গোটা দেশজুড়ে তরজা শুরু হয়ে গেছে সেদিন থেকেই। সোশ্যাল মিডিয়ায় “জাস্টিস ফর সুশান্ত” এই হ্যাশট্যাগ দিয়ে প্রচুর মানুষ এসএসআর-এর জন্য সঠিক বিচার চেয়েছেন। উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুত এর বাবা তার ছেলেকে খুন করা হয়েছে এই সন্দেহে বিহার পুলিশের কাছে কেস ফাইল করেছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর নামে। যদিও বর্তমানে কেসটি সিবিআই-এর হাতে আছে।

এ দিন, রিয়ার ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করেছে ইডি। তাতে মহেশ ভাট এবং বলিউডের নামী এক পরিচালকের সঙ্গে রিয়ার কথোপকথনের রেকর্ড মিলেছে বলে খবর। মিলেছে সুশান্তের বিনিয়োগের তথ্যও। যদিও শীর্ষ আদালতের তরফ থেকে মঙ্গলবার স্পষ্ট জানানো হয়েছে; আগামী বৃহস্পতিবার এর মধ্যে বিহার পুলিশ, মুম্বাই পুলিশ, রিয়া চক্রবর্তী-সহ সব পক্ষকে নিজেদের মতামত আদালতে জানাতে হবে। বৃহস্পতিবার পক্ষ-বিপক্ষ সবার আবেদন শোনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে শীর্ষ আদালতের তরফে। সুশান্তের সঠিক বিচার পাওয়া তার পরিবার ও ভক্তকুলের কাছে এখন শুধুই অপেক্ষার।

প্রতিবেদনটি লিখেছেন : অন্তরা ঘোষ 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment