অস্কারে জায়গা পেলেন সুশান্ত, ‘ইন মেমোরিয়াম’ গ্যালারিতে সুশান্তের ছবি, উচ্ছ্বসিত অনুরাগীরা

৯৩তম অস্কারের মূল অনুষ্ঠানে সুশান্ত স্থান না পেলেও অস্কারের ওয়েবসাইটে প্রতিফলিত হচ্ছে প্রয়াত অভিনেতার ছবি ও নাম। অস্কারের ‘ইন মেমোরিয়াম’ গ্যালারিতে স্থান পেলেন সুশান্ত সিং রাজপুত। এই গ্যালারির ‘এ লুক ব্যাক’ বিভাগে উল্লেখ করা হয়েছে সুশান্তের ছবি, নাম, ও পেশা। এই দেখে খুবই খুশি ও উচ্ছ্বসিত সুশান্তের অনুরাগীরা।

এরই সঙ্গে খুশি হয়েছে সুশান্তের আত্মীয়স্বজনরাও। তাঁর জামাইবাবু বিশাল কীর্তি টুইটারে লেখেন, “অস্কারের দ্য মেমোরিয়াম গ্যালারিতে উল্লেখ রয়েছে সুশান্ত সিং রাজপুতের নাম। ধন্যবাদ”।

https://twitter.com/vikirti/status/1386520236216643589?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1386520236216643589%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Fcinema%2Fhere-is-how-sushant-singh-rajput-fans-reacted-after-late-actor-honoured-in-oscars-in-memorium-gallery%2F

আরও পড়ুন- তৃণমূলের জন্য দশ বছর নষ্ট করেছি! আক্ষেপের সুর দেবশ্রীর গলায়, ফিরছেন ছোটপর্দায়

ওই বিভাগে অবশ্য একা সুশান্তই নয়, নাম উল্লেখ করা হয়েছে প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অভিনেতা ঋষি কাপুরেরও। প্রসঙ্গত, অস্কারের মূল অনুষ্ঠানের ‘ইন মেমোরিয়াম’ অংশে কিন্তু সুশান্ত বা ঋষি, কাউকেই দেখা যায়নি। সেখানে আলাদা করে স্মরণ ও সম্মানিত করা প্রয়াত অভিনেতা ইরফান খান এবং বিখ্যাত কসটিউম ডিজাইনার ভানু আথাইয়াকে।

অস্কারজয়ী ছবি ‘স্লামডগ মিলিওনেয়ার’ এবং ‘লাইফ অফ পাই’ ছবির অভিনেতা ছিলেন ইরফান। তাৎপর্যপূর্ণভাবে, অস্কারে মনোনীত ছবি ‘সালাম বম্বে’ দিয়েই বড় পর্দায় অভিনয়ে পা রেখেছিলেন ইরফান। অন্যদিকে, ভানু আথাইয়া ছিলেন ভারতের প্রথম অস্কারপ্রাপক।

আরও পড়ুন- কাজ পাচ্ছেন না রকুলপ্রীত, শেষমেষ বেছে নিচ্ছেন কন্ডোম টেস্টার পেশা!

https://twitter.com/shirish75120513/status/1386929644591476738?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1386929644591476738%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Fcinema%2Fhere-is-how-sushant-singh-rajput-fans-reacted-after-late-actor-honoured-in-oscars-in-memorium-gallery%2F

https://twitter.com/Flo03632291/status/1386948037604380672?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1386948037604380672%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Fcinema%2Fhere-is-how-sushant-singh-rajput-fans-reacted-after-late-actor-honoured-in-oscars-in-memorium-gallery%2F

তবে সুশান্তের অনুরাগীরা বেশ খুশি, অস্কারের ওয়েবসাইটে অভিনেতার স্থান পাওয়াতে। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, “মাত্র ১০টা ছবি করেই অস্কারের মেমোরিয়াম বিভাগে জায়গা পেল সুশান্ত। সত্যিই তো! সুশান্ত ভেবেছিল, হলিউডে নিজের জায়গা করবে। ও যে পারত, আজ সেটা প্রমাণিত। প্রতিভাকে কখনও ঠেকিয়ে রাখা যায় না”। কেউ কেউ আবার অস্কারে সুশান্ত সম্মানিত হওয়া করণ জোহর, মহেশ ভাটকে বিঁধে টুইটও করেছেন।

আরও অন্যান্য খবর