ভোটের ঠেলা! দু’দিনের জন্য বন্ধ হল পুরসভার টিকাকরণ কেন্দ্র, বিপাকে সাধারণ মানুষ

বর্তমানে যেভাবে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে তাতে আতঙ্কিত সাধারণ মানুষ। প্রথমদিকে টিকাকরণের ভয় পেলেও পরে মানুষ সচেতন হয়ে টিকা নিতে গিয়েছিল সব জায়গায়। কিন্তু এবার ভোটের কারণে দু দিনের জন্য বন্ধ হয়ে গেল উত্তর কলকাতার ভ্যাকসিন ও টেস্টিং সেন্টার। পুরসভার মোট ৩৬টি ভ্যাকসিন ও টেস্টিং সেন্টার বন্ধ রাখতে হবে ভোটের জন্য এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা।

পুরসভার এই নির্দেশে চিন্তায় পড়ে গিয়েছে চিকিৎসক মহল।মঙ্গলবার কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত রায় চৌধুরী জানিয়েছেন যে ভোট গ্রহণ কেন্দ্র অথবা পোলিং সেন্টারের ১০০ মিটারের মধ্যে যে সকল করোনা টেস্টিং ও ভ্যাকসিন সেন্টার রয়েছে সেগুলি দু দিনের জন্য বন্ধ রাখতে হবে।

আরও পড়ুনঃ কাল থেকেই বন্ধ বাজার, ঝাঁপ পড়বে শপিং মলের, কড়া নির্দেশ মমতা সরকারের!

সেই হিসাব অনুযায়ী উত্তর কলকাতার মোট ৩৬টি ভ্যাকসিন এবং করোনা টেস্টিং সেন্টার বন্ধ রাখতে হচ্ছে। বুধবার থেকে ধর্মতলায় পুরসভার সদরদপ্তরের বড় টিকাদানকেন্দ্রটিও বন্ধ থাকছে কারণ ভোট। এছাড়া পোলিও সেন্টার তৈরি হওয়ায় বাগবাজারের সেন্ট্রাল স্টোর থেকে ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকবে।সব মিলিয়ে ভোটের ঠেলায় নাজেহাল করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গ।

RELATED Articles