কাজ পাচ্ছেন না রকুলপ্রীত, শেষমেষ বেছে নিচ্ছেন কন্ডোম টেস্টার পেশা!

দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী রকুলপ্রীত সিং ধীরে ধীরে বলিউডে কিন্তু নিজের পশার ভালোই জমিয়ে ফেলেছেন। বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে এই সুন্দরী নায়িকা তবে গত বছর ড্রাগ কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাওয়ায় বিপাকে পড়েছিলেন রকুল। তবে এই বছর সবকিছু সামলে উঠে ফের নিজেকে নতুন করে তৈরি করছেন রকুলপ্রীত। শোনা যাচ্ছে এবার তিনি একটি ছবিতে কন্ডোম টেস্টারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন।

পাঠকদের সুবিধার জন্য কন্ডোম টেস্টার সম্পর্কে লেখা যাক। সাধারণত কন্ডোম প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের উৎপাদিত কন্ডোম ব্যবহার করে দেখার জন্য প্রাপ্ত বয়স্ক মানুষদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। নতুন কোনো কন্ডোম তৈরি হলে চুক্তি অনুযায়ী প্রাপ্তবয়স্করা প্রথমে সেগুলি পরীক্ষা করে। যৌনসঙ্গমের সময় কন্ডোমগুলি কতটা কার্যকর সেই রিপোর্ট কোম্পানিকে দেয় তারা যা অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই নতুন কন্ডোম আসে বাজারে।

আরও পড়ুন- এবারের জন্মদিন একটু অন্যরকম, পাহাড়েই জন্মদিন কাটাচ্ছেন ডঃ উজান, এর মধ্যেও মায়ের জন্য মন খারাপ শনের

এবার এই কন্ডোম টেস্টারের ভূমিকায় দেখা যাবে রকুল প্রীতকে। স্বাভাবিকভাবে এটি অত্যন্ত একটি সাহসী চরিত্র এবং বিষয়টি বেশ অভিনব। জানা গিয়েছে ছবিতে কমেডিও থাকবে। ছবির নাম এখনও ঠিক হয়নি। রকুলের বিপরীতে কে থাকবেন তাও এখনো জানা যায়নি। করোনা পরিস্থিতি ঠিক হলে শুরু হবে সিনেমার শুটিং।

RELATED Articles