ছোট ছেলে আর নেই, মানতে পারছে না রাজপুত পরিবার, রবিবার পাটনার বাড়িতে আয়োজিত হল স্মরণসভা

আটদিন আগে যে নিজের বাড়ির ছোট ছেলে মারা গিয়েছে এত অল্প বয়সে সে কথা মেনে নিতে পারছেননা রাজপুত পরিবারের কেউই। রবিবার সুশান্তের পাটনার রাজনগরের বাড়িতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে একটি প্রার্থনা সভার আয়োজন করেছিল তাঁর পরিবার। সেখানে উপস্থিত ছিল তাঁর পরিবারের ঘনিষ্ঠ লোকজন।

সেই স্মরণসভার কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে, সেগুলো দেখার পরে নিজেকে ঠিক রাখতে পারছেন না তাঁর অনুরাগীরা। গত রবিবার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। তাঁর এই মৃত্যু আত্মহত্যা নাকি খুন সে নিয়ে তদন্ত করছে মুম্বাই পুলিশ। প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে যে কোন সুইসাইড-নোট এখনো মেলেনি। গত সোমবার মুম্বইয়ের ভিলে পার্লের পবন হংস শ্মশানে অভিনেতার শেষকৃত্য অনুষ্ঠিত হয়, তাঁর মুখাগ্নি করেন বাবা কেকে সিং। এরপর বুধবার পাটনা ফিরে আসে পরিবার। বৃহস্পতিবার পাটনার দিঘাঘাটে গঙ্গায় সুশান্তের অস্থি বিসর্জন করে পরিবার।

মৃত্যুর আগে শেষ দশদিনে অভিনেতা যাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন কল লিস্ট দেখে তাদের নামের তালিকা বানিয়ে ধীরে ধীরে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মুম্বাই পুলিশ। গত বৃহস্পতিবার তাঁর চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে টানা ৯ ঘণ্টা ম্যারাথন জেরা করে মুম্বাই পুলিশ। সেখান থেকে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য যে রিয়ার সঙ্গে সুশান্তের ঝামেলা চলছিল।

সুশান্ত যে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন তা নিশ্চিত করেছে পুলিশ। মনোবিদের পরামর্শ নিচ্ছিলেন, তাঁর অ্যাপার্টমেন্ট থেকে মিলেছে প্রেসক্রিপশন, ওষুধ, জানিয়েছে মুম্বই পুলিশ। তদন্তে নেমে ইতিমধ্যেই ১৬ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ।

কেন এই ক্লিনিক্যাল ডিপ্রেশন তা এবার খতিয়ে দেখবে পুলিশ। এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের গৃহমন্ত্রী অনিল দেশমুখ। ইতিমধ্যেই বেশ কিছু প্রযোজক সংস্থার থেকে সুশান্তের চুক্তিপত্র চেয়ে পাঠিয়েছে পুলিশ। যার মধ্যে যশ রাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের চু্ক্তিপত্র ইতিমধ্যেই জমা পড়েছে বান্দ্রা পুলিশ স্টেশনে, জানিয়েছেন ডিসিপি অভিষেক ত্রিমুখে।

RELATED Articles

Leave a Comment