বাংলা পাঠ্যপুস্তকে স্থান পেলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত! খুশি ভক্তকুল

গত বছর করোনা মহামারীর জন্য হওয়া লকডাউনের মধ্যেই আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর  মৃত্যু এক প্রকার কাঁপিয়ে দিয়ে গিয়েছিল দেশ। একাধিক মামলা, একাধিক কারণ, হত্যা না আত্মহত্যা? প্রশ্ন উঠেছিল বিস্তার। কঠিন সময় পার করেছিল বলিউড।

প্রতিভাবান তরুণ অভিনেতার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারেননি তাঁর পরিবার থেকে শুরু করে ভক্তরা। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয় ধোয়াঁশা, তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া l

আরও পড়ুন- গোলাপি অন্তর্বাসে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, মুমতাজের হট ট্যাটু নজর কাড়ছে নেটিজেনদের

তবে সময়ের সঙ্গে সঙ্গে ঘটনা ফিকে হয়ে আসে। কিন্তু এই অভিনেতা যে একেবারে মন থেকে মুছে যাওয়ার নয় তা প্রমান করলো বাংলা। সম্প্রতি একটি পাঠ্যবইতে জায়গা করে নিলেন সবার প্রিয় এস এস আর।

কখনও পরিবার বোঝাতে আবার কখনও মানুষ বোঝাতে স্কুলের বাংলা পাঠ্য বইতে ব্যবহার করা হয়েছে অভিনেতার ছবি।

একটি নির্দিষ্ট বাংলা পাঠ্য বইতে এই ছবি ব্যবহার করা হয়েছে। ‌‌‌‌এই বিষয়টি প্রথম জনসমক্ষে আনেন অভিনেতার কাছের বন্ধু ও ‘Justice 4 SSR’-এর অন্যতম মুখ স্মিতা পারিখ। স্মিতা লিখেছেন, ‘অন্য একটি বাংলা বইতে পরিবারে বাবার গুরুত্ব বোঝাতে সুশান্তের ছবি ব্যবহার করা হয়ছে। আমি গর্বিত। পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা দফতরও মনে করে ওঁ সেরা।’ নিজের টুইটে সুশান্তের দুই বোন প্রিয়াঙ্কা ও মিঠু সিং-কে ট্যাগ করেছেন স্মিতা।

এই পাঠ্যবইতে যে সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুশান্ত সিং রাজপুত সেই জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’র একটি ছবি ব্যবহার করা হয়েছে সেখানে। যেখানে বাবা হিসেবে সুশান্ত ও মা হিসেবে অঙ্কিতা লোখান্ডকে দেখানো  হয়েছে।

এছাড়া অন্য একটি বাংলা পাঠ্য পুস্তকে মানুষ ও জন্তুর মধ্যে ফারাক বোঝাতে ব্যবহার করা হয়েছে সুশান্তের ছবি।

আরও অন্যান্য খবর