রিয়া চক্রবর্তীর সমর্থনে বিদ্যা থেকে করিনা! পাশে রাধিকা, দিয়া, সোনমরাও! জয় হবে সত্যের আশায় সুশান্তের দিদি!

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মৃত্যু মামলায় জট খোলার থেকে বেশি আর‌ও পাকিয়েছে। গোটা বলিউড এখন বিভক্ত দু’ভাগে। জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত (JusticeforSushantSinghRajput), জাস্টিস ফর রিয়া চক্রবর্তী (justiceforRiyachakraborty।

https://www.instagram.com/p/CE4bq76JYa5/?utm_source=ig_web_copy_link

যেভাবে সুশান্ত মৃত্যু মামলায় তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে মুখ খুলেছেন দেশের তাবড় বলিউডি মুখ। এঁদের মধ্যে রয়েছেন বিদ্যা বালান, রাধিকা আপ্তে, সোনম কাপুর, ফারহান আখতার, দিয়া মির্জা, শ্বেতা বসুু প্রসাদ-এর মতো ব্যক্তিত্বরা। প্রত্যেকের পোস্টেই দেখা যাচ্ছে চারটা করে লাইন, Roses are red, violets are blue, let’s smash the patriarchy, me and you।’ যার বাংলা তর্জমা করলে মানে দাঁড়ায় এসো তুমি এবং আমি মিলে পিতৃতন্ত্র (Patriarchy) কে ধ্বংস করি। ক্যাপশনে লেখা #জাস্টিসফররিয়া।

কিন্তু হঠাৎ এই চারটি লাইন এলো কোথা থেকে? উত্তর লুকিয়ে আছে গ্রেফতারির দিন রিয়া চক্রবর্তী পরিহিত একটি টি-শার্টের ক্যাপশনে। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় মাদক যোগে(Drug) রিয়াকে এনসিবি গ্রেফতার (NCB) করে গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে। ওইদিন রিয়া একটি কালো টি শার্ট পরেছিলেন। এই টি-শার্টের ক্যাপশনে লেখা ছিল এই চারটি লাইন। পরে যে চারটি লাইন‌ই রিয়ার সমর্থনে লড়াইয়ের স্লোগান হয়ে দাঁড়ায়! রবিবার যখন এনসিবি দপ্তরে রিয়া হাজির হন তখন যেভাবে সংবাদমাধ্যমের একাংশ তার ওপর ঝাঁপিয়ে পড়েছিল তার নিন্দা করেছেন অনেকেই। এরপরই মোটামুটি ভাবে জাস্টিস ফর রিয়া ট্রেন্ড শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CE4ZdW2jATh/?utm_source=ig_web_copy_link

পিতৃতন্ত্রকে ধ্বংস করার মেসেজ‌ই বা কেন‌ও দেওয়া হল?

আসলে পুরুষের অস্বাভাবিক মৃত্যু হলে সাধারণত তার দায় পরে তার বান্ধবী অথবা স্ত্রীর উপর। প্রচলিত এই ধারণাকে পিতৃতান্ত্রিকতার জ্বলন্ত নিদর্শন বলা হয়। তাই এক্ষেত্রে সুশান্তের মৃত্যুর পর রিয়ার সঙ্গে যা হচ্ছে তা পিতৃতান্ত্রিকতা বলেই মতামত অনেকের।

https://www.instagram.com/p/CE4XQUKp7th/?utm_source=ig_web_copy_link

কিন্তু এক‌ই ভাবে জিয়া খান (Jiya Khan) মৃত্যু মামলায় প্রধান প্ররোচক হিসেবে আদিত্য পাঞ্চোলির (Aditya Pancholi) ছেলে সুরজ পাঞ্চোলির (Suraj Pancholi) নাম উঠলেও রিয়া চক্রবর্তীর মতো হেনস্তার শিকার হতে হয়নি তাকে। ফাঁকতালে বেরিয়ে যান তিনি। করেন বলিউড ডেবি‌উও।

https://www.instagram.com/p/CE4Y_42FjVh/?utm_source=ig_web_copy_link

তাহলে সম্পূর্ণ তদন্ত না হয়েও এখনই কিভাবে রিয়াকে দোষী সাব্যস্ত করে দিচ্ছে আমজনতা? পিতৃতান্ত্রিক সমাজে এটাই প্রশ্ন বলিউডের একাংশের।

ছেলের মৃত্যুতে রিয়াকে দোষারোপ করছে সুশান্তের পরিবারও। ফলে এই দিন এই টি-শার্ট পরে এসে কোথাও রিয়া বুঝিয়ে দিয়ে গেলেন, তিনিও এই বিষয়টিকে পিতৃতান্ত্রিকতা মনে করছেন এবং এটিকে তিনি গুঁড়িয়ে দেবেন। রিয়ার সমর্থনে যখন সেলেবরা একের পর এক টুইট করছেন, সেই সময় পাল্টা জবাব দেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি (Shweta Singh kriti)।

তিনি লেখেন, ‘Roses Are Red, Violates Are Blue, Lets Fight For The Right, Me And You’। অর্থাৎ, রিয়ার জন্য সেলেবদের একাংশ যতই নতুন করে লয়
ড়াই শুরু করুন না কেন, এই লড়াইয়ে সত্যেরই জয় হবে বলে আশা প্রকাশ করেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তির।

RELATED Articles

Leave a Comment