হৃত্বিকের সঙ্গে সম্পর্ক শেষ, নতুন প্রেমে পড়লেন সুজান, পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ল প্রেমীযুগলের গোয়া ফেরত ছবি

বিগত বেশ কিছুদিন ধরেই বলিউডের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে যে হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান নাকি প্রেম করছেন। তাঁর সেই চর্চিত প্রেমিকের নাম আরসালান গোনি। নানান অনুষ্ঠানে একসঙ্গে দেখা মিলছে তাদের। সম্প্রতিই, অনুষ্কা রঞ্জনের বিয়ের প্রাক-অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন তারা।

গত অক্টোবরে সুজানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আরসালান। তাদের সম্পর্কের গুঞ্জন এখন বলিউড জুড়ে। এসবের মধ্যেই চর্চিত প্রেমিকের সঙ্গে গোয়ায় ছুটি কাটিয়ে ফিরলেন সুজান। মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।

এদিন অবশ্য এই জুটিকে একসঙ্গে বিমানবন্দরে দেখা যায়নি। দু’জনে বিমানবন্দরের আলাদা গেট দিয়ে বেরোন। সোশ্যাল মিডিয়ায় পাপারাৎজির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে সুজানের পরনে কালো রঙের ওয়ান পিস। বিমানবন্দর থেকে বেরিয়ে লাগেজ নিয়ে গাড়ির দিকে যাচ্ছেন তিনি।

অন্যদিকে, আরসালানের পরনে এদিন ছিল কালো রঙের টি-শার্ট ও ব্লু ডেনিম। বিমানবন্দর থেকে বেশ ধীরে সুস্থেই বেরোতে দেখা গেল তাঁকে। আরসালানকে তাঁর গোয়া সফরের কথা জিজ্ঞেস করায় কেবল হাসলেন তিনি। পাপারাৎজির উদ্দেশে প্রশ্ন রাখলেন, তারা কেমন আছেন।

 

View this post on Instagram

 

A post shared by Sussanne Khan (@suzkr)

মুম্বই ফিরে গোয়ায় ছুটি কাটানোর নানান মুহূর্ত শেয়ার করেছেন সুজান। সমুদ্রের ধারে স্বল্প পোশাকে দেখা মিলল তাঁর। ছবিরর ক্যাপশনে লেখা, “জীবনের সবচেয়ে সেরা জিনিস হল স্বাধীনতা”।

আরও অন্যান্য খবর