গত মাসেই তার করোনা পজিটিভ ধরা পড়ে। কিন্তু আপাতত অতিমারিকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন প্রখ্যাত বাহুবালীখ্যাত অভিনেত্রী অবন্তিকা ওরফে তামান্না ভাটিয়া। তবে রিপোর্ট নেগেটিভ হলেও, এখনও পর্যন্ত কাজে ফিরতে পারেননি অভিনেত্রী।
অসুখের সময় খেতে হয়েছে অনেক ধরণের ওষুধ, শরীরচর্চাও একেবারেই করতে পারেননি। এর ফলে খানিকটা ওজন বেড়ে গিয়েছিল তামান্নার। এই নিয়েই সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতে হল তাকে।
নিজের অসুখের সময়কার একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেই সময় তার ওজন একটু বেড়ে গিয়েছিলও। এই ছবি দেখেই তার অনুরাগীরা তাকে ‘মোটা’ বলে সম্বোধন করেছেন। এই শুনেই বেশ ক্ষেপে গিয়েছেন অভিনেত্রী। তবে এর সঙ্গে দুঃখও পেয়েছেন তিনি। নেটিজেনদের উদ্দেশ্যে তামান্না বলেন, “আপনারা এত অসংবেদনশীল কী করে হতে পারলেন?”
View this post on Instagram
তার মোটা হয়ে যাওয়ার প্রসঙ্গে তামান্না বলেন যে, করোনায় আক্রান্ত হওয়ার সময় তাকে নানা ধরণের ওষুধ খেতে হয়েছিল, যার ফলে তার ওজন কিছুটা বেড়ে যায়। করোনা থেকে সেরে ওঠা যে তাকে জীবনের প্রকৃত অর্থ বুঝতে শিখিয়েছে, এও অনুরাগীদের জানান অভিনেত্রী।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, অসুস্থতার সময়ে তার প্রতিনিয়ত মৃত্যু চিন্তা হত কারণ তার করোনার লক্ষণ অত্যন্ত প্রকট ছিল। এর জেরে অনেক মানুষের মৃত্যুও হয়েছে। কিন্তু চিকিৎসকদের চেষ্টায় ও তার মা-বাবার দেওয়া মনের জোরে তিনি সুস্থ হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়াতে তাকে এভাবে ট্রোল করার জন্য তিনি বলেন যে, কোনও মানুষ কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তা বেশীরভাগ মানুষই বুঝতে চান না, উল্টে তাদের নিয়ে কোনও খুঁত বের করতে উদগ্রীব থাকেন।
View this post on Instagram
প্রসঙ্গত, গত আগস্ট মাসে তামান্না ভাটিয়ার বাবা সন্তোষ ও মা রজনী ভাটিয়া করোনায় আক্রান্ত হন। কিন্তু সেই সময় তামান্নার রিপোর্ট নেগেটিভ এলেও গত মাসে তিনি করোনা আক্রান্ত হন। এই মুহূর্তে তার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। সুপারহিট কন্নড় ছবির তেলেগু রিমেক “মকটেল’-এ দেখা যাবে তাকে। তাছাড়া, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে ‘বোলে চুড়িয়া’ ছবিতেও অভিনয় করবেন তামান্না।





