হিন্দি ধারাবাহিকের জনপ্রিয়তা এখন সারা বিশ্বজুড়ে। সকলেই স্টার প্লাস, সোনি, জি টিভি, কালার্সে মত্ত থাকেন সন্ধ্যাবেলা থেকেই। টেলি জগতের অভিনেতা-অভিনেত্রীরা আমাদের ঘরের মানুষ হয়ে ওঠেন কারণ রোজ তাদের আমরা নির্দিষ্ট সময় দেখি। তাই এটি অভিনেতা-অভিনেত্রীদের জীবনে যখন কোন ভালো জিনিস বটে আমরা নিজেদের ঘরের ছেলে মেয়েদের সাফল্যের মতে আনন্দ করি আবার তাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটলেই আমরা প্রচন্ডভাবে আহত হয়ে যাই।
টেলি অভিনেতা আশিষ রায়কে নিশ্চয়ই মনে রয়েছে? বিভিন্ন কমেডি রোলে যিনি আমাদেরকে অনেক আনন্দ দিয়েছেন। আজ মঙ্গলবার মাত্র ৫৫ বছর বয়সে মারা গেলেন এই অভিনেতা। কিডনি ফেইলিওরের কারণেই মৃত্যু হয়েছে এই অভিনেতার। লকডাউনে তাঁর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি ঘটে ছিল এবং আজ তিনি নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলবার ভোর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ নিজের বাড়িতে অসুস্থ হয়ে মারা যান অভিনেতা। আজ তার ডায়ালিসিস হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই সবাইকে কাঁদিয়ে পরলোকের উদ্দেশ্যে যাত্রা করেছেন এই প্রতিভাবান বাঙালি অভিনেতা।
ইয়েস বস, রিমিক্স, বা বহু অর বেবি, কুছ রঙ্গ প্যারকে অ্যায়সে ভি, সসুরাল সিমার কা ইত্যাদি সিরিয়ালে তার চরিত্র আজও মানুষ মনে রেখেছে।এছাড়াও সুপারম্যান রিটার্নস, দ্য ডার্ক নাইট, গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ইত্যাদি হলিউড সিনেমার যে হিন্দি ভার্সন গুলো আমরা দেখতে পেতাম তাতে ভয়েস ডাবিং করতেন আশিষ রায়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি টেলি জগতে এবং তার সতীর্থরা নিজেদের শোক বার্তা প্রকাশ করেছেন।





