The promo of the new serial Malabodol: আগেই জানা গেছিল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ বন্ধ হতে চলেছে। ‘আলোর কোলে’ ও ‘অষ্টমী’ ধারাবাহিকও শেষ হতে চলেছে। জি বাংলা চ্যানেলের ‘কার কাছে কই মনের কথা’ ও ‘অষ্টমী’ ধারাবাহিকটি অর্ক গঙ্গোপাধ্যায়ের অর্গ্যানিক প্রোডাকশন হাউসের। টিআরপি তালিকায় এই দুই ধারাবাহিকের বেহাল দশার কারণেই বন্ধ হচ্ছে। এরপর একের পর এক নতুন ধারাবাহিক আসছে জি বাংলার পর্দায় (The promo of the new serial Malabodol)।
জি বাংলায় (Zee Bangla) কদিন আগেই ঘোষণা হয়েছিল নতুন ধারাবাহিক পুবের ময়নার। এই ধারাবাহিকের হাত ধরেই দিচ্ছেন গৌরব রায় চৌধুরী। এবার এই ধারাবাহিকে তার সঙ্গে দেখা যাবে ঐশানী দে-কে। প্রযোজকের মনোযোগ এখন ‘পুবের ময়না’ ধারাবাহিককে ঘিরে। গৌরব-ঐশানীর নতুন মেগার প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়। পূর্ব ও পশ্চিমবঙ্গের সংস্কৃতির মেলবন্ধন উঠে আসবে এই ধারাবাহিকে। পাশাপাশি জি বাংলা চ্যানেলের নতুন ধারাবাহিক জায়গা করে নিতে পারে (The promo of the new serial Malabodol)। ২৪ জুন বিকেল ৬টায় সম্প্রচার হবে পুবের ময়না ধারাবাহিকটি।
তার কিছুদিন পরেই জি বাংলা চ্যানেলের (Zee Bangla) তরফে নতুন ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে। ধারাবাহিকের নাম ডায়মন্ড দিদি জিন্দাবাদ। ধারাবাহিকে একটা মেয়ের গল্প যে মেয়ে তিনবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছে থার্ড ডিভিশনে। তবে স্বপ্ন পরিবারের পাশে দাঁড়ানোর। একদিন সবকিছু করে দেখানোর সাহস রয়েছে মনে। ভালো ইংলিশ বলতে না পারার জন্য বড় রেস্টুরেন্ট থেকে ওয়েটারের কাজ চলে যায়। রেস্টুরেন্ট ম্যানেজারকে চ্যালেঞ্জ দেয় এই দোকানের সামনেই নিজের দোকান খোলার। আর এই গোটা বিষয়টি সম্ভবত ধারাবাহিকের নায়ক তার ব্লগিংয়ে রেকর্ড করে নেয়। অর্থাৎ ডায়মন্ড দিদির লড়াইয়ের গল্প। নিজের পায়ে দাঁড়ানোর গল্প ফুটে উঠবে এস জি বাংলার পর্দায় সোম থেকে শনি রোজ সন্ধ্যে ছটায়।
২৪শে জুন থেকে জি বাংলা দুটি ধারাবাহিকের সময়সূচির পরিবর্তন করা হচ্ছে। ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকটি হবে ৯টা থেকে ৯টা ৪৫। মিঠিঝোরা ধারাবাহিক হবে ৯টা ৪৫ থেকে সাড়ে ১০। অর্থাৎ এই দুটি ধারাবাহিক ৪৫ মিনিট করে গোটা দেড় ঘন্টা হবে। মনে করা হচ্ছে, নতুন ধারাবাহিক আসছে আরো কিছুটা সময় লাগবে তাই এই সময় বদলে ভাবনা নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তবে এবার আরো এক ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হলো জি বাংলা চ্যানেলের তরফে (The promo of the new serial Malabodol)।
জি বাংলা চ্যানেলের তরফে নতুন ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে। ধারাবাহিকের নাম মালাবদল। এই ধারাবাহিকের ঘটক দিদি দিতি নায়িকা এবং নায়ক হচ্ছেন একজন ডিভোর্স উকিল কাব্য মল্লিক। একজন বিয়ে দেয় একজন বিয়ে ভাঙ্গে। এদের দুজনের মধ্যে কোনভাবে মন দেওয়া-নেওয়া হতে পারে। প্রোমোতেই দেখা যাচ্ছে উকিলকে চ্যালেঞ্জ করে ঘটক দিতি কাব্যর বিয়ে সেই দেবে। বিয়ে দিতে গিয়ে নিজেই বিয়ে করে বসবে না তো! অনেকেই প্রোমো দেখে মনে করছেন, হতে পারে এমন কিছু। নতুন মজাদার গল্প নিয়ে আসছে জি বাংলা চ্যানেল। তবে এই ধারাবাহিকের স্লট ঘোষণা এখনও করা হয়নি (The promo of the new serial Malabodol)।
View this post on Instagram





