সৃজলা এখন অতীত! নতুন বছরে নতুন প্রেমে মজেছেন রোহন, নিজের মুখেই প্রেমের কথা জানালেন ‘ছোটোপর্দার দেব’, কে সেই প্রেমিকা?  

সৃজলা গুহের সঙ্গে প্রেম ছিল অভিনেতা রোহন ভট্টাচার্যের। গোটা লকডাউন একসঙ্গে থাকতেনও তাঁরা। বছর দেড়েক আগে অভিনেত্রী সৃজলা গুহ-র সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেতা রোহন ভট্টাচার্যের ।২০২২ সালে ইতি টানেন সেই সম্পর্কে। কী কারণে তাঁদের ছাড়াছাড়ি হয়েছিল, তা যদিও এখনও জানা যায়নি। জানা যায়, সহ অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সৃজলা। এর পর থেকেই প্রেম-সম্পর্ক থেকে খানিকটা দূরে থাকতেন অভিনেতা।

অভিনেতার সোশ্যাল মিডিয়ার নতুন পোস্টে নতুন প্রেমের জল্পনা উস্কে গেল। তাহলে কি নতুন প্রেম করছেন অভিনেতা রোহন ভট্টাচার্য।‌ প্রশ্ন উঠছে পুরনো সম্পর্কের অবসাদ দূর করতেই কি নতুন প্রেমে জড়ালেন অভিনেতা।

জনপ্রিয় সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’ তে অভিনয়ের সূত্র ধরেই আলাপ হয় রোহন-অঙ্গনার। প্রশ্ন উঠতে শুরু করেছে শুধুই বন্ধুত্ব নাকি প্রেমে মজেছেন দুজনে।ছোট পর্দায় একসঙ্গে জুটি বেঁধেছেন তাঁরা। পর্দার রিলের জুটিকে কি এবার বাস্তবে দেখা যাবে অভিনেতার পাশে। তাদের নিয়ে জল্পনা তৈরি হয়েছে । 

বহুদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সরাসরি কেউই কিছু বলেননি। তবে মাঝেমধ্যেই একসঙ্গে সময় কাটান তাঁরা। এ বার একই ছবিতে দেখা গেল এই জুটিকে। এবার স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে একটি ছবি তোলেন তাঁরা। ছবির ক্যাপশনে রোহন লেখেন, ‘তোমার সঙ্গে উড়তে চাই, তোমার সঙ্গে পড়তে চাই।’ 

 এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা রোহন ভট্টাচার্য। রোহন বলেন, “কিছু হলে আমি নিজেই ঘোষণা করব। তবে ওর সঙ্গে সময় কাটাতে ভাল লাগে। আমার খুব ভাল লাগে ওর সঙ্গে থাকতে। আমার সঙ্গে এমনটা সচারচর হয় না, কারণ আমি খুবই লাজুক। ওঁর মতো এক জনকে কো-স্টার পেয়ে খুশি।” মুখ খুললেও পরিষ্কারভাবে কিছুই বলেননি অভিনেতা। অভিনেতা মুখ খুললেও অভিনেত্রী তরফে কিছুই জানানো হয়নি। হেসে এড়িয়ে গেছেন পুরো ব্যাপারটাই। 

অভিনেতা সোশ্যাল মিডিয়ায় এ ধরনের পোস্ট দেখে বেজায় খুশি ভক্তরা। অনস্ক্রিন কাপলকে অফস্ক্রিনে দেখতে চেয়ে উৎসুক ছিলেন দর্শকরা। নতুন এই জুটিকে নিয়ে উৎসুক এখন ভক্তরা। সব সময় নজর রাখছেন তাদের শশুর মিডিয়ার পাতায় নতুন কোন আপডেট দেখতে চাইছেন‌। সরাসরি না বললেও ভক্তদের বুঝতে অসুবিধা হয়নি একদমই। বিনোদনের নতুন জুটিকে একসাথে এক ফ্রেমে দেখে বেজায় খুশি সকলে। 

আরও অন্যান্য খবর