নয়া রেকর্ড গড়ল ‘মিঠাই’, ‘যমুনা ঢাকি’কে ছাপিয়ে এগিয়ে রইল ‘উমা’, সেরা দশে কোনওভাবে টিকে ‘খড়কুটো’

ধারাবাহিক বাঙালির সবথেকে প্রিয় বিনোদন। সন্ধ্যে হলেই নানান ধারাবাহিক দেখা চাই-ই চাই। তবে এই সমস্ত ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ হয় প্রত্যেক বৃহস্পতিবার কারণ এদিনই প্রকাশিত হয় টিআরপি তালিকা। কোন ধারাবাহিক কাকে ফেলে সামনে এগিয়ে গেল, তা জানা যায় এই বৃহস্পতিবারই।

বিগত বেশ কিছু মাস ধরেই টিআরপিতে ছক্কা হাঁকাচ্ছে ‘মিঠাই’ ধারাবাহিক। এই সপ্তাহেও এর কোনও হেরফের হল না। ১০.৮ পয়েন্ট পেয়ে টিআরপির তালিকায় প্রথম মোদক পরিবারই। আর এর জেরে ধারাবাহিকের ইতিহাসে ‘কৃষ্ণকলি’র রেকর্ড ভেঙে দিল মিঠাইরানী। টানা ৩৫ সপ্তাহ টিআরপির তালিকায় প্রথম স্থানেই রয়েছে ‘মিঠাই’ ধারাবাহিক।

এদিকে, যমুনা ঢাকিকে টেক্কা দিয়ে এগিয়ে এল ‘উমা’। ৮.৬ পয়েন্ট পেয়ে টিআরপির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। ‘যমুনা ঢাকি’ পেয়েছে ৮.৪ পয়েন্ট। তাদের স্থান তৃতীয়। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ‘সর্বজয়া’ ও ‘খুকুমণি হোম ডেলিভারি’। কিন্তু একসময়ে টিআরপির প্রথম তিনের মধ্যে থাকা ‘খড়কুটো’র অবস্থা খুবই খারাপ। কোনও রকমে সেরা দশে জায়গা টিকিয়ে রাখতে পেরেছে তারা। টিআরপির তালিকায় দশম স্থানে নেমে গিয়েছে ‘খড়কুটো’।

এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কে কোথায় দাঁড়িয়ে-

মিঠাই-                       ১০.৮ (প্রথম)

উমা –                             ৮.৬ (দ্বিতীয়)

যমুনা ঢাকি –                 ৮.৪ (তৃতীয়)

সর্বজয়া –                       ৮.৩ (চতুর্থ)

অপরাজিতা অপু, খুকুমণি হোম ডেলিভারি – ৭.৮ (পঞ্চম)

রানি রাসমনি –             ৭.৫ (ষষ্ঠ)

মন ফাগুন –                 ৬.৯ (সপ্তম)

কৃষ্ণকলি –                    ৬.৭ (অষ্টম)

খেলাঘর, এই পথ যদি না শেষ হয় – ৬.৬ (নবম)

কড়িখেলা, খড়কুটো, শ্রীময়ী, ধুলোকণা – ৬.৩ (দশম)

তবে এ তো গেল ধারাবাহিকের সেরা দশের তালিকা। রিয়্যালিটি  শোয়ের দিকে নজর দিলএ দেখা যায়, এসপ্তাহে কিন্তু দাদাগিরিকে টেক্কা দিয়েছে ডান্স বাংলা ডান্স। ৬.২ টিআরপি পয়েন্ট পেয়েছে ডান্স বাংলা ডান্স। সেই জায়গায় দাদাগিরি পেয়েছে ৬ পয়েন্ট। অন্যদিকে, গানের রিয়্যালিটি শো সুপার সিঙ্গারের রেটিং খুবই কম, মাত্র ৩.৬।

RELATED Articles