পেটিএম এর শেয়ার মার্কেটে বড়োসড়ো ধস! ঝর ঝর করে কাঁদলেন পেটিএম এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর

সত্যিই ভাগ্য কখন যে কার সঙ্গ দেবে, এ কথা বলা যায়না। আজকে যে রাজা কাল সে ফকির হয়ে যেতে পারে আবার আজকে যে ফকির সে কালকে রাজা হয়ে যেতে পারে। ঠিক সেরকমটাই ঘটলো অনলাইন রিচার্জ সংস্থা পেটিএম এর সঙ্গে।

আজ থেকে বছর কয়েক আগে একজন সাধারণ শিক্ষক পরিবারের সন্তান থেকে ব্যবসায়ী হয়ে উঠেছিলেন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট বিজয় শেখর শর্মা। দিন কয়েক আগে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে পেটিএম ১৮ হাজার কোটি টাকার শেয়ার ছেড়েছিল বাজারে। আশা করা গিয়েছিল প্রচুর শেয়ার বিক্রি করে অত্যন্ত লাভবান হবে এই সংস্থা।

কিন্তু পরিস্থিতি হয় উল্টো। আজ স্টক মার্কেটের তালিকাভুক্ত হতেই পেটিএম এর শেয়ার পড়ে যায়।প্রথমে ৯.৩ শতাংশ তারপর ২৩ শতাংশ পড়ে যায় পেটিএমের শেয়ার।এদিন সকালে বোম্বে স্টক এক্সচেঞ্জ এর একটি প্রেক্ষাগৃহে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন পেটিএম এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা।

পেটিএমের শেয়ার পিছু দাম রাখা হয়েছিল ২০৮০ টাকা থেকে ২১৫০ টাকা। ক্ষুদ্র বিনিয়োগকারীরা ন্যূনতম ১ লটে ৬টি শেয়ার, সর্বোচ্চ ১৫ টি লট কিনতে পারতেন। আপার প্রাইস ব্র্যান্ডে এক লট শেয়ারের দাম হয় ১২ হাজার ৯০০ টাকা। কোম্পানি এই বিনিয়োগ থেকে ১৮ হাজার ৩০০ কোটি টাকা মুনাফা লাভ করবে বলে আশা করেছিল যা হলে রেকর্ড ব্রেক হত।

কিন্তু এদিন সকালে শেয়ার শুরু হয় ১৯৫০ টাকা দিয়ে যা একসময় পড়ে যায় ১৭৭৭.৫০ টাকায়। এরপরে তা আরো নেমে যায় ১৬৫০ টাকায়। ফলে শেষ রক্ষা হল না পেটিএম এর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles