মোহম্মদ সিরাজকে সপাটে চড় মারলেন রোহিত শর্মা, ভাইরাল এই ভিডিও নিয়ে ক্রিকেট সমর্থকদের মধ্যে হইচই

টি-২০ বিশ্বকাপের শোক এখনও ভুলতে না পারলেও ঘরোয়া ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডকে বেশ পর্যুদস্ত করেছে ভারতীয় বাহিনী। জয় দিয়েই নিজের অধিনায়কত্বের যাত্রা শুরু করলেন রোহিত শর্মা।

গতকাল, বুধবার টসে জিত হয় ভারতীয় দলেরই। প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুটা সেভাবে ভালো না হলেও মার্টিন গাপটিল ও মার্ক চ্যাপম্যানের জোড়া অর্ধ শতরানের ফলে ১৬৪ রান তোলে নিউজিল্যান্ড।

এই রান তুলে নিতে বিশেষ বেগ পেতে হয়নি ভারতীয় দলকে। এদিন রোহিত শর্মা দলের জন্য তুলে নেন ৪৮ রান। অন্যদিকে, মাত্র ৪০ বলে ৬২ রান ক্রেবন সূর্যও। এর ফলে ২ বল বাকি থাকাকালীনই ৫ উইকেটে ম্যাচ তুলে নেয় ভারতীয় দল। এই ম্যাচ নিয়ে একদিকে যেমন বেশ টানটান উত্তেজনা ছিল, ঠিক তেমনই বেশ কিছু মজার মুহূর্তও ধরা পড়ল ম্যাচ চলাকালীনই।

এমনই শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দলের অন্যতম গুরুত্বপূর্ণ জোরে বলার মহম্মদ সিরাজকে সপাটে চড় মারছেন রোহিত শর্মা। তবে পুরোটাই অবশ্য মজার ছলে। সামনে বসে থাকা রাহুল দ্রাবিড়ের পিছনে বসে মজা করছিলেন কে এল রাহুল এবং রোহিত। সেই সময়ই সিরাজের মাথায় থাপ্পড় মারতে দেখা যায় ভারতীয় দলের অধিনায়ককে।

বলে রাখি, অস্ট্রেলিয়ায় কুলদীপ যাদবের সঙ্গেও একই ঘটনা ঘটিয়েছিলেন সিরাজ। এই ভিডিও ভাইরাল হতেই সেই ভিডিও-ও খুঁজে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল করছেন সমর্থকরা।

তবে এদিনের এই ম্যাচে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মন জয় করেছেন সিরাজ। বল হাতে নিয়ে একটি উইকেটই তিনি অবশ্য নিয়েছেন বটে। কিন্তু খেলার প্রতি তাঁর আবেগ মন কেড়েছে সকলের।

আসলে এদিন ম্যাচে শেষ ওভারের বল করার সময় হাত কেটে রক্ত পড়ছিল সিরাজের। ফিজিও ছুটে এসে তাঁর হাতে ব্যান্ডেজ করে দেন। কিন্তু চোট লাগা সত্ত্বেও তিনি মাঠ ছাড়েন নি। এই ওভারেই তুলেছেন রচিন রবীন্দ্রর উইকেট। খেলার প্রতি তাঁর এই দৃঢ়তা দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছেন তিনি।

আরও অন্যান্য খবর