বলিউডের মাটিতে সব সময় একজন অপরজনের থেকে কী করে উপরে উঠবে, সেই প্ল্যানিং করতে থাকেন। অনেক সময় একে অপরের সঙ্গে কাজ করে থাকলেও, তাঁদের মধ্যে একটা ঠান্ডা লড়াই লেগেই থাকে।
বলিউডে একে অপরের জন্য এক টুকরো জমিও ছাড়তে রাজি হন না তারকারা। এটা এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে শত্রু এগিয়ে গেলে বড় ঝামেলার ব্যাপার। সেখানে সেটা পেশাগত জীবন থেকে আবার চলে যায় ব্যক্তিগত জীবনেও। এমন হয়েছে এই লড়াইয়ের জন্য এক তারকা অন্য তারকার মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। সেই তালিকায় নাম রয়েছে আলিয়া ভাট থেকে শুরু করে শাহরুখ খানের।
শাহরুখ খানের সঙ্গে ঠান্ডা লড়াই লেগে রয়েছে অজয় দেবগণের। এমনিতেই তিনি বলিউডের কিং খান। সেখানে করণ-অর্জুন ছবি থেকেই দুজনের মধ্যে রয়েছে টক্কর। ছবির জন্য শাহরুখ-সলমন খানের জুটির আগে শাহরুখ-অজয় দেবগণের জুটির কথা ভেবেছিলেন পরিচালক। কিন্তু অজয়কে যে চরিত্রের অফার দেয়া হয়েছিল সে চরিত্র তাঁর পছন্দ ছিল না। তিনি অভিনয় করতে চেয়েছিলেন শাহরুখের চরিত্রে। তাই সেই ছবির অফার ফিরিয়ে দেন খুব সহজেই। তারপর থেকেই জারি রয়েছে প্রতিযোগিতা।
অন্যদিকে অভিনেত্রীদের মধ্যে শ্রদ্ধা কাপুরের সঙ্গে ঠান্ডা লড়াই একটা রয়ে গিয়েছে আলিয়া ভাটের। নতুন প্রজন্মের অভিনেত্রীর তালিকায় দুজনেই জনপ্রিয়। মহেশ ভাটের কন্যা একজন। অন্যদিকে শক্তি কাপুরের কন্যা আরেকজন। প্রতিনিয়ত এই দুই স্টারকিডের মধ্যে লেগে থাকে প্রতিযোগিতা। অন্যদিকে দীপিকা পাডুকোন এবং ক্যাটরিনা কাইফের মধ্যে অভিনয় জগৎ থেকে ব্যক্তিগত জীবনে লড়াই লেগেই রয়েছে। দুজনেরই কেন্দ্রবিন্দু ছিলেন রণবীর কাপুর। শোনা যায় রণবীর এবং ক্যাটরিনা কাইফকে একসঙ্গে দেখে ফেলেছিলেন দীপিকা পাডুকোন। তারপর থেকেই শুরু হয় প্রতিযোগিতা।
পাশাপাশি অভিষেক বচ্চনের সঙ্গে হৃত্বিক রোশনের প্রতিদ্বন্দিতা লেগেই রয়েছে। একই সময়ে বলিউডে ডেবিউ করেছিলেন এই দুই তারকা। তবে দুজনেরই ভাগ্য সমান ছিল না। প্রথম ছবিতে অভিনয় করেই হৃত্বিক রোশন পান আকাশছোঁয়া সাফল্য। অন্যদিকে অভিষেকের পথে আসে স্ট্রাগল। সেই থেকেই লড়াই দুই বন্ধুর মধ্যে। পাশাপাশি বর্তমান প্রজন্ম ছাড়াও ৯০ দশকের অভিনেত্রীদের মধ্যেও রয়েছে টানটান লড়াই।
বলিউডে ৯০ দশকের সেরা অভিনেত্রীর মধ্যে নাম আসে মাধুরী দীক্ষিতের। সেই সময়ে তাঁর বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন শ্রীদেবী। ততদিনে বিয়ে করে দুই সন্তানের মা হয়ে গিয়েছেন শ্রীদেবী। অপরদিকে সেই সময় নতুন মুখ ও নৃত্য পটীয়সী মাধুরী দীক্ষিতের মোহে আচ্ছন্ন হতে শুরু করেছিল গোটা বলিউড। যার ফলে প্রতিযোগিতা হওয়াটাই ছিল স্বাভাবিক। পাশাপাশি দুই বিশ্বসুন্দরীর মধ্যেও রেষারেষি কম ছিল না।
বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পর সুস্মিতা সেন এবং ঐশ্বর্য রাই বচ্চনকে আর কখনো একই ফ্রেমে তেমন দেখতে পাওয়া যায়নি। পর্দার সামনে প্রায়ই একে অপরকে এড়িয়ে চলেন এই দুই তারকা অভিনেত্রী। আশির দশক হোক কিংবা নব্বইয়ের দশক বলিউডের তারকাদের মধ্যে রয়েছে লড়াই লেগেই রয়েছে। এমনকি আজকের বর্তমান প্রজন্মের মধ্যেও সেই লড়াই রয়েছে। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে প্রতিযোগিতা বিদ্যবান।





