বড় সুখবর দর্শকদের জন্য! স্টার জলসার নতুন ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী, নায়কের চরিত্রে কাকে দেখা যাবে?

স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন সকলের পছন্দের জনপ্রিয় অভিনেত্রী। আগে জানা গিয়েছিল উড়ান ধারাবাহিকে প্রতীকের সাথে সোনামণি সাহাকে না দেখলেও নতুন ধারাবাহিকে আসতে চলেছেন তিনি। জানা গেছিল নতুনভাবে নতুন চরিত্র নিয়ে পর্দায় ফিরবেন সোনামণি সাহা। আগেই জানা গেছে, স্টার জলসায় আসছে অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক শুভ বিবাহ। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে হানি বাফনাকে। নায়িকা চরিত্র দেখা যাবে সকলের পছন্দের সোনামণি সাহাকে। আজ হানি বাফনা ও সোনামণিকে নিয়ে এই নতুন ধারাবাহিকের প্রোমো শুটিং হচ্ছে। আজ এবং আগামীকাল দুই দিন ধরে হবে প্রোমোর শুটিং। প্রোমোতে হানি ও সোনামনি ছাড়া দেখা যাবে এই ধারাবাহিককে অভিনীত অন্যান্য জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের।

বড় সুখবর দর্শকদের জন্য! স্টার জলসার নতুন ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী, নায়কের চরিত্রে কাকে দেখা যাবে?

স্টার জলসায় বিভিন্ন সিরিয়াল কেন্দ্রিক বড় অনুষ্ঠানের আয়োজন করছে চ্যানেল কর্তৃপক্ষ। কিছুদিন আগেই পয়লা বৈশাখ জল থৈথৈ ভালোবাসার পর স্টার জলসায় আরও একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়েছিল জল থইথই ভালোবাসা সিরিয়ালকে ঘিরে। এই নতুন অনুষ্ঠানটি হয়েছে কথা সিরিয়ালটিকে ঘিরে। বাকি সিরিয়ালের সদস্যরা যোগ দেবে কথা সিরিয়ালের সঙ্গে। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে কথা সিরিয়ালের সামার হুল্লোর। এই অনুষ্ঠানে কথা সিরিয়ালের নায়ক নায়িকার সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে জলসার বাকি সিরিয়ালের সদস্যদের। থাকবে নামকরা গায়ক গায়িকারাও। হবে বয়স ভার্সেস গার্লস কম্পিটিশন।

স্টার জলসায় (Star Jalsha) পয়লা বৈশাখ উপলক্ষে এক অনুষ্ঠান হয়েছিল। পয়লা বৈশাখ উপলক্ষে স্টার জলসা চ্যানেল আয়োজন করেছিল এক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানটি হয়েছে মূলত জল থৈথৈ ভালোবাসা অনুষ্ঠানটিকে ঘিরে। অনুষ্ঠানটির নাম ছিল এক বৈশাখে জল থৈ থৈ ভালোবাসা। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে পারফর্ম করেছিলেন, তোমাদের রানী ধারাবাহিকের রানী এবং দুর্জয়কে। তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের দেব এবং পারোকে। হরগৌরী পাইস হোটেলের শঙ্কর এবং ঐশীণীকে। এই পারফরম্যান্স কোন স্টেজে হয়নি, হয়েছিল জল থৈ থৈ ভালোবাসার অনুষ্ঠানের সেটে।

এবার পয়লা বৈশাখের পর সামার হুল্লোর এর পর নতুন অনুষ্ঠান হয়েছে স্টার জলসায়। এবার নতুন ধারাবাহিকের খবর শোনা গেল স্টার জলসা চ্যানেলে। টিআরপি তালিকায় ভালো জায়গা করে নিতেই এই সিদ্ধান্ত নিতে পারে চ্যানেল। স্টার জলসা (Star Jalsha) চ্যানেল নতুন নতুন অনুষ্ঠানের মাধ্যমে তাদের সিরিয়াল গুলিকে প্রমোট করছে দর্শকদের সামনে। তাতে বাড়তে পারে টিআরপি রেট। সেই আশাতে বুক বাঁধছে স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ।

RELATED Articles