লোকসভা নির্বাচনে কতগুলি আসন পাবে বিজেপি? ৪০০ পার করবে? চতুর্থ দফার ভোট শেষে ভবিষ্যৎবাণী করলেন মমতা, ইন্ডি জোট কী বললেন?

Prediction of Mamata Banerjee about Lok Sabha Election result: আজ, সোমবার ছিল চতুর্থ দফার লোকসভা নির্বাচন। এদিন রাজ্যের আটটি কেন্দ্রে ছিল ভোট গ্রহণ। এদিন এক ভবিষ্যৎবাণী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশে লোকসভা নির্বাচনে কতগুলি আসন পাবে বিজেপি, তা জানিয়ে দিলেন মমতা (Prediction of Mamata Banerjee about Lok Sabha Election result)। এরই সঙ্গে তাঁর দাবী, ইন্ডি জোট বিপুল ভোটে জিতে সরকার গঠন করবে।

প্রধানমন্ত্রী হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী, সকলের মুখেই শোনা গিয়েছে এবারের লোকসভা নির্বাচনে ৪০০ আসন পার করবে বিজেপি। তবে মমতার দাবী, ৪০০ তো দূর, ২০০ আসনও এবারে পাবে না গেরুয়া শিবির। আজ, সোমবার বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই দেশে ভোট ট্রেন্ড কেমন চলছে, তা নিয়ে নিজের মতামত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Prediction of Mamata Banerjee about Lok Sabha Election result)

এদিন মমতা বলেন, “দিদি তো এখানে আপনাদের সঙ্গেই আছে। তবে দিদি দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়াকে নিয়ে আসবে। এখনও পর্যন্ত যা হিসাব, তাতে ভোট খুব ভাল হয়েছে। আর সেটা বুঝেই বাবুদের মুখ শুকিয়ে গিয়েছে। ওরা বুঝতে পেরেছে এবার আর দিল্লিতে মোদীবাবু আসছেন না। আমার কাছে হিসাব আছে। এখনও পর্যন্ত যা ভোট হয়েছে তাতে বিজেপি ৪০০ তো দূরের কথা ২০০ও পার করতে পারবে না” (Prediction of Mamata Banerjee about Lok Sabha Election result)

মমতার দাবী, বিজেপি ২০০ আসনও পার করবে না। বড়োজোর ১৯৫ আসন পেতে পারে। এদিন তিনি বলেন, “আজকের যে ভোট হচ্ছে, তার হিসাব এখনও আমি জানি না। তবে এখনও পর্যন্ত যা হয়েছে তাতে বলে দিতে পারি, বিজেপি বড়জোর ১৯৫টি আসন পাবে (Prediction of Mamata Banerjee about Lok Sabha Election result)। আর ‘ইন্ডিয়া’ গোটা দেশে পাবে ৩০০–৩১৫টি আসন পাবে। মোদী সরকার দেশ থেকে যাবে। আপনাদের দিদি দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার গড়বে। মতুয়াদের প্রতি যদি মোদীর এত ভালবাসা, তবে তাঁদের নিঃশর্তে অধিকার দিচ্ছেন না কেন? ওরা এটা‌ করবে না। আপনারা বরং এক কাজ করুন। এখানকার যে বিজেপি প্রার্থী তাঁকে বলুন আবেদন করতে, ফর্ম ফিল আপ করতে। দেখবেন করবে না। আসলে এটা একটা চক্রান্ত। কিছু করতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে মোদীকে”।

এদিন আবার বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকেও দাগতে ছাড়েন নি তিনি। বলেন, “এখানকার বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, কী করেছেন”? শ্রোতারা জবাব দেন, কিছু করেননি। তা শুনে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “‌না করেছে। আমরা ধরে ফেলেছি। নাগরিকত্ব দেব বলে কিছু কিছু জায়গায় টাকা তুলেছে। তাই ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে আমরা এখান থেকে সাহায্য করব। আমরা সবাইকে নিয়ে চলব”।

RELATED Articles