সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এই নামটা বলিউডের পরিচিত নাম। নিজের অভিনয় দক্ষতায় অনুরাগীদের মন জয় করে নিয়েছিলেন। হঠাৎই ২০২০ সালে ১৪ই জুন না ফেরার দেশে চলে যান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। এই অভিনেতার মৃত্যু নিয়ে জল ঘোলা হয়েছে প্রচুর। বহু অভিনেতা অভিনেত্রী সুশান্তকে (Sushant Singh Rajput) নিয়ে অনেক কথাই বলেছেন বিভিন্ন সময়ে। সম্প্রতি অভিনেতা মনোজ বাজপেয়ী সুশান্তের মৃত্যুর ১০ দিন আগের কথা তুলে ধরেন তার সাক্ষাৎকারে। মৃত্যুর ১০ দিন আগে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে কথা বলেছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সুশান্তের সঙ্গে কথা বলে তিনি নাকি বুঝেছিলেন সুশান্ত ভেঙে পড়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) প্রসঙ্গে মনোজ বলছেন, “কিছু খবরের জন্য সুশান্ত খুব বিরক্ত ছিল। এই সব খবরের পিছনে কোনও সত্যতা ছিল না। ও খুবই ভাল মানুষ ছিল। আর ভাল মানুষ বলেই এই সব খবর পড়ে ওর খারাপ লাগত। ও প্রায়ই জিজ্ঞাসা করত, ওর ঠিক কী করা উচিত। আমি সব সময় ওকে বলতাম, এ সব নিয়ে বেশি না ভাবতে।” সুশান্ত (Sushant Singh Rajput) প্রসঙ্গে বিভিন্ন খবর নিয়েই শেষবার সুশান্তের সঙ্গে কথা হয়েছিল মনোজ বাজপেয়ীর। অভিনেতা বলেছেন, “এই সব ভিত্তিহীন খবর পড়ে আমি অন্য ভাবে প্রতিক্রিয়া দিই।”
মনোজ জানান এসব ভুল ভ্রান্তি খবর যারা লেখেন তাদের সময় মত যোগ্য জবাব দেন তিনি কিন্তু সুশান্ত (Sushant Singh Rajput) খুব ভালো মানুষ ছিলেন, তাই এসব খবরে আঘাত লাগত তার, ভেঙে পড়তেন। অভিনেতা মনোজ জানিয়েছেন, ”আমার সঙ্গে কথা বলার ১০ দিন পরই সুশান্ত চলে গেল! আমি এখনও বিশ্বাস করতে পারি না, সুশান্ত আর ইরফান আর নেই। ওরা খুব তাড়াতাড়ি বিদায় নিল এই পৃথিবী থেকে। ওদের তো কাজের আসল সময়টাই শেষ হয়নি তখন!”
২০২০ সালের ১৪ই জুন মৃত্যু হয় অভিনেতা সুশান্তের (Sushant Singh Rajput)। মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয় অভিনেতা আত্মহত্যা করেছেন। এই খবরে বলিউড তোলপাড় হয়ে যায়। ঘটনাটি আদপে আত্মহত্যা নাকি খুন সে বিষয়ে বিস্তর জল ঘোলা হয়। লেখালেখিও কম হয়নি সে সময়ে। মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্তের (Sushant Singh Rajput) দেহ। সেই ফ্ল্যাটে অভিনেত্রী রিয়া চক্রবর্তী সঙ্গে একত্রে বাস করতেন অভিনেতা। এই ঘটনায় অভিনেতা-অভিনেত্রীদের মাদক যোগের বিষয়েও সামনে উঠে এসেছে।
উল্লেখ্য, অভিনেতা সুশান্ত (Sushant Singh Rajput) দর্শকদের বহু ছবি উপহার দিয়েছেন। তার অভিনীত বিভিন্ন ছবি দর্শকদের মন কেড়েছে। পবিত্র রিস্তা হিন্দি সিরিয়াল দিয়ে তার অভিনয় জগতের পথচলা শুরু হয়েছিল। সেই সিরিয়ালে অর্চনার সঙ্গে অভিনয় করতেন সুশান্ত (Sushant Singh Rajput)। সুশান্তের শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’। এই ছবি মুক্তি পায় অভিনেতার মৃত্যুর পরেই।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার