Popular serial will be telecast daily for 90 minutes: চ্যানেলগুলি টিআরপি রেটে নিজেদের জায়গা পাকা করতে প্রতিনিয়ত নতুনত্ব কিছু না কিছু করে চলেছে। স্টার জলসা চ্যানেল আনছে ধারাবাহিককে কেন্দ্র করে নতুন অনুষ্ঠান। আবার কোথাও নতুন ধারাবাহিক আনা হচ্ছে টিআরপি রেটকে টেক্কা দিতে। সম্প্রতি, জানা গেছে স্টার জলসা ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন সকলের পছন্দের জনপ্রিয় অভিনেত্রী। আগে জানা গিয়েছিল উড়ান ধারাবাহিকে প্রতীকের সাথে সোনামণি সাহাকে না দেখলেও নতুন ধারাবাহিকে আসতে চলেছেন তিনি। জানা গেছিল নতুনভাবে নতুন চরিত্র নিয়ে পর্দায় ফিরবেন সোনামণি সাহা।
আগেই জানা গেছে, স্টার জলসায় আসছে অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক শুভ বিবাহ । এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে হানি বাফনাকে। নায়িকা চরিত্র দেখা যাবে সকলের পছন্দের সোনামণি সাহাকে। আজ হানি বাফনা ও সোনামণিকে নিয়ে এই নতুন ধারাবাহিকের প্রোমো শুটিং হচ্ছে। দুই দিন ধরে হবে প্রোমোর শুটিং। প্রোমোতে হানি ও সোনামনি ছাড়া দেখা যাবে এই ধারাবাহিককে অভিনীত অন্যান্য জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের।
জনপ্রিয় ধারাবাহিক ৩০ মিনিট বা ৬০ মিনিট না সম্প্রচারিত হবে ৯০ মিনিট (Popular serial will be telecast daily for 90 minutes)। আকাশ আট চ্যানেলের খুব জনপ্রিয় একটি শো পুলিশ ফাইলস। জনপ্রিয়তার কারণে ১৫ বছর ধরে আকাশ আটের চ্যানেলে চলছে এই শো। আকাশ ৮ চ্যানেলে এই প্রোগ্রামের টিআরপি সবচেয়ে বেশি। সব সময় টিআরপি নাইন প্লাস কিংবা টেন প্লাসের ওপরে থাকে। এতদিন এই শো সম্প্রচারিত হত রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত। স্টুডিও সূত্রে খবর এবার রাত আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত টানা দেড় ঘন্টা চলবে পুলিশ ফাইলস। আজ পর্যন্ত বাংলা ধারাবাহিকের ইতিহাসে এই প্রথম কোন ফিকশন শো সম্প্রচারিত হবে প্রতিদিন ৯০ মিনিট করে (Popular serial will be telecast daily for 90 minutes)।
স্টার জলসায় বিভিন্ন সিরিয়াল কেন্দ্রিক বড় অনুষ্ঠানের আয়োজন করছে চ্যানেল কর্তৃপক্ষ। কিছুদিন আগেই পয়লা বৈশাখ জল থৈথৈ ভালোবাসার পর স্টার জলসায় আরও একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়েছিল জল থইথই ভালোবাসা সিরিয়ালকে ঘিরে। এই নতুন অনুষ্ঠানটি হয়েছে কথা সিরিয়ালটিকে ঘিরে। বাকি সিরিয়ালের সদস্যরা যোগ দেবে কথা সিরিয়ালের সঙ্গে। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে কথা সিরিয়ালের সামার হুল্লোর।
নতুন অনুষ্ঠানের পর এবার নতুন ধারাবাহিকের খবর শোনা গেল স্টার জলসা চ্যানেলে। টিআরপি তালিকায় ভালো জায়গা করে নিতেই এই সিদ্ধান্ত নিতে পারে চ্যানেল। স্টার জলসা চ্যানেল নতুন নতুন অনুষ্ঠানের মাধ্যমে তাদের সিরিয়াল গুলিকে প্রমোট করছে দর্শকদের সামনে। তাতে বাড়তে পারে টিআরপি রেট। এবার জি বাংলা স্টার জলসা কে টেক্কা দিতে নিজেদের জনপ্রিয় শো তিন ঘন্টা সম্প্রচার করার সিদ্ধান্ত নিল আকাশ ৮ চ্যানেল (Popular serial will be telecast daily for 90 minutes)।





