বিয়ের পর প্রথম লক্ষ্মীপুজো। পুরো মা লক্ষ্মীর মত দেখাচ্ছে উত্তম কুমারের নাত বউকে। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে ধনসম্পত্তি দেবী লক্ষ্মীর পূজা। এবার মা লক্ষ্মীর আরাধনায় ব্রতী হয়েছেন দেবলীনা কুমার। অন্যবারের চেয়ে একদম আলাদা দেখাচ্ছে দেবাশিস কুমারের কন্যা তথা গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী দেবলীনা কুমারকে।
এই বছর একসঙ্গে বাপের বাড়ী ও শ্বশুরবাড়ির পুজোর দায়িত্ব নিয়ে নিয়েছেন নিজের কাঁধে। গত বছর ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছেন গৌরবের সঙ্গে। বিয়ের পর এটাই প্রথম লক্ষ্মীপুজো। মহানায়কের পরিবারের নাত বউ হিসেবে এবার পুজোয় সামিল হচ্ছেন তিনি। এদিন তার সিঁথির সিঁদুর, লাল টিপ আর লাল শাড়ি পরা ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
অনুরাগীরা তাঁর এই রূপ দেখেই বেজায় মজেছেন। কোজাগরী লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানিয়ে অনুরাগীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী। বাপের বাড়ির পুজো পর্ব মিটিয়ে যোগ দেবেন শ্বশুরবাড়ির পুজোতে। উত্তম কুমারের বাড়ির পুজোর যাবতীয় কাজকর্ম সামলান গৌরবই। এবার তাঁর পাশে থাকবেন দেবলীনা।
বাড়িতে পূজার জোগাড়ে ব্যাস্ত দেখাল দেবলীনাকে। সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন অভিনেতা। সামনে এল মহানায়কের বাড়ির লক্ষ্মী প্রতিমার ছবিও। যা উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী মুখের আদলে তৈরি। তাই অন্যান্য লক্ষ্মী প্রতিমার থেকে মহানায়কের বাড়ির লক্ষ্মী প্রতিমার আদল আলাদা। প্রতিমার সামনে সাজানো রয়েছে মিষ্টির থালা। এদিন সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠলো সেই ছবি।





