Three Serials of Zee Bangla are ending: বর্তমানে বেশিরভাগ বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে একমাস, দু’মাস, তিনমাস পথ চলার পরেই বন্ধ করতে হচ্ছে সেই ধারাবাহিক। দর্শকদের মনে জায়গা করে নিতে পারছে না ধারাবাহিকগুলি। তাই চ্যানেল কর্তৃপক্ষ রেটিং চার্টে নিজেদের ধরে রাখতে মরিয়া। তাই বাদ যাচ্ছে টিআরপি রেটে জায়গা করতে না পারা ধারাবাহিকগুলি। তার বদলে আসছে নতুন মেগা। আজকালকার বাংলা ধারাবাহিক গুলির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সবটাই এখন নির্ভর করছে দর্শকদের হাতে। কোন ধারাবাহিককে তারা ভালবাসায় ভরিয়ে দেবেন আর কোন ধারাবাহিককে তারা দেখবেন না তার ওপরেই এখন ধারাবাহিকের মেয়াদ নির্ভর করছে। জানা যাচ্ছে জি বাংলা চ্যানেলের (Zee Bangla) ধারাবাহিক বন্ধ হতে চলেছে (Three Serials of Zee Bangla are ending)।
কোনo ধারাবাহিক যদি এখন দু’বছরের বেশি দিন ধরে চলতে থাকে তাহলে হাতে চাঁদ পাওয়ার মত অবস্থা হয়। বর্তমানে বাংলা টেলিভিশন জগতে স্টার জলসা চ্যানেলের তরফে সবচেয়ে বেশিদিন ধরে চলা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া। অন্যদিকে, জি বাংলায় (Zee Bangla) বর্তমানে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধারাবাহিকটি হল জগদ্ধাত্রী। চলতি সপ্তাহে পরপর বন্ধ হচ্ছে তিনটি ধারাবাহিক। দর্শকদের সে খবর জানিয়েছে। এই সপ্তাহে একসাথে একটা নয় দুটো নয় বন্ধ হচ্ছে তিনটি ধারাবাহিক। স্টার জলসা নয়, জি বাংলা চ্যানেলের তিনটি ধারাবাহিক বন্ধ হচ্ছে (Three Serials of Zee Bangla are ending)।
আগেই জানা গিয়েছিল, জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ বন্ধ হতে চলেছে। এরপর জানা গেল ‘আলোর কোলে’ ও ‘অষ্টমী’ ধারাবাহিকও শেষ হতে চলেছে। আলোর কোন ধারাবাহিকের প্রযোজনা দায়িত্বে এনআইডিয়াস ক্রিয়েশন রয়েছে। এই প্রযোজনা সংস্থার সঙ্গে নাম জড়িয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তবে জি বাংলার এই ধারাবাহিক সেভাবে দর্শকদের মনে জায়গা করে নিতে পারেনি (Three Serials of Zee Bangla are ending)।
জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ ও ‘অষ্টমী’ ধারাবাহিকটি অর্ক গঙ্গোপাধ্যায়ের অর্গ্যানিক প্রোডাকশন হাউসের। একই প্রযোজনা সংস্থার দুটি মেগা ধারাবাহিক একসাথে বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই মনে করেছিলেন যে চ্যানেলের সঙ্গে কোন সমস্যা হয়েছে সংস্থার। যদিও জানা যাচ্ছে একদমই কোনও ঝামেলার জন্য বন্ধ হচ্ছে না ধারাবাহিক। টিআরপি তালিকায় এই দুই ধারাবাহিকের বেহাল দশার কারণেই বন্ধ হচ্ছে। প্রথমে কার কাছে কই মনের কথা দর্শকদের মনে জায়গা করে নিলেও ক্রমশ তা টিআরপি রেট দখল করে রাখতে পারেনি। অন্যদিকে অষ্টমী ধারাবাহিক প্রথম থেকেই দর্শকদের মনে তেমন প্রভাব জমাতে পারেনি। তাই প্রথম প্রোমোর ট্র্যাক শুরুর আগেই, এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং হল (Three Serials of Zee Bangla are ending)।
মাত্র দু মাসেই বন্ধ হচ্ছে জি বাংলার (Zee Bangla) অষ্টমী ধারাবাহিকটি। এই প্রসঙ্গে অর্গানিকের কর্ণধার তথা লীনা গঙ্গোপাধ্যায় পুত্র জানালেন, “রেটিং চার্টে ধারাবাহিকের যতটা ভাল ফল করা উচিত ছিল, ততটাও হয়নি। সম্ভবত, দর্শকমনে তেমন ভাবে সাড়া জাগাতে পারেনি।” অষ্টম ধারাবাহিকে কৌশিক চক্রবর্তীকে একই সঙ্গে নারী ও পুরুষ অবতারে দেখেছে দর্শক। তবু দর্শকদের মনে স্থান পায়নি। অষ্টমী ধারাবাহিকের গোটা ইউনিটেরই মন খারাপ (Three Serials of Zee Bangla are ending)।
প্রযোজকের মনোযোগ এখন ‘পুবের ময়না’ ধারাবাহিককে ঘিরে। গৌরব-ঐশানীর নতুন মেগার প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়। পূর্ব ও পশ্চিমবঙ্গের সংস্কৃতির মেলবন্ধন উঠে আসবে এই ধারাবাহিকে। পাশাপাশি জি বাংলা (Zee Bangla) চ্যানেলের নতুন ধারাবাহিক জায়গা করে নিতে পারে। শীঘ্রই আসতে চলেছে ক্রেজি আইডিয়াসের নতুন ধারাবাহিক। ফাঁকা স্লটে কোন ধারাবাহিক আসবে নতুন চমক নিয়ে তা জানা যায়নি।





