দশমীতে কাছাকাছি তিয়াসা-সুবান, স্বামীর গালে সিঁদুরে বিজয়া পালন তিয়াসার!

এতদিন শোনা গিয়েছিল কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামা অর্থাৎ তিয়াসা রায় এবং তার অভিনেতা স্বামী সুবান রায়ের মধ্যে নাকি তীব্র মনোমালিন্য চলছে এবং তারা নাকি বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন। কিন্তু সমালোচকদের মুখে ঝামা ঘষে নিয়ে কিছুদিন আগেই সুবান এবং তিয়াসা নিজেদের তৃতীয় বিবাহ বার্ষিকী পালন করেছেন ধুমধাম করে। এবার তাদের দেখা গেল সিঁদুর খেলতে। স্বাভাবিকভাবেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।

করোনা পরিস্থিতিতে এই বছর দুর্গা পুজো অন্যান্য বছরগুলোর থেকে অনেকটাই আলাদা ভাবে হয়েছে। অনেকেই বছর ঘরোয়া পুজো কাটিয়েছেন এবং সেই তালিকায় রয়েছেন আমাদের সকলের প্রিয় কৃষ্ণকলির শ্যামা।মাঝেমধ্যেই নিজের লুক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং ভক্তরা তা ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়।

 

View this post on Instagram

 

SubHo BijOya to all #pujo #durgipujo #igdurgapujo #happyness

A post shared by 🌌Tiyasha Roy FC 🌌 (@tiyasha.lepcha) on

এবার তার একটি ফ্যান পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে কিছু ছবি যেখানে দেখা যাচ্ছে বিজয়া দশমীতে অভিনেত্রী নিজের স্বামীর সঙ্গে সিঁদুর খেলছেন। পরনের সাবেক বাঙালি সাজ এবং হাতে শাঁখা-পলা ও সিঁথিতে ও গালে ভর্তি সিঁদুরে অপরূপা লাগছে তিয়াসাকে। স্বাভাবিকভাবেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনিও দেখে নিন সেই ভাইরাল ছবিগুলি…

অন্যদিকে তিয়াসা আরো একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে কিন্তু তাকে দেখা যাচ্ছে সম্পূর্ণ পাশ্চাত্য পোশাকে। মাথায় লং বব কাট চুল, পরনে কালো এবং লাল ব্লেজার! ব্যাকগ্রাউন্ডে চলছে জনপ্রিয় প্লে ডেট গানটি।এর আগে তার প্লে ডেট কে এই নিয়ে সন্দেহ থাকলেও বর্তমানে ঘনঘন সুবানের সঙ্গে ফোটো পোস্ট করায় স্বামীই যে তার প্লে ডেট , বলছেন অনেকেই।

RELATED Articles