তিয়াসার আগাম জন্মদিনে বিশেষ আয়োজন সোহেলের, দু’জনের সম্পর্ক ঘিরে ফের জোর চর্চা! টলিপাড়ায় জোর গুঞ্জন, এবার বিয়ের পিঁড়িতে তৃণমূল ঘনিষ্ঠ তারকা? কবে হচ্ছে চার হাত এক?

জন্মদিন এখনও আসতে বাকি প্রায় দুই সপ্তাহ। তবুও অগস্টের শুরু থেকেই উৎসবের আবহে ধরা দিলেন অভিনেত্রী তিয়াসা লেপচা। চারপাশে কেক, ফুলের তোড়া আর মনের মানুষ সোহেলকে পাশে নিয়েই আগাম উদযাপনে মেতে উঠলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও নজর কেড়েছে অনুরাগীদের। আগামী ১৬ অগস্ট তিয়াসার জন্মদিন হলেও তার আগেই শুরু হয়েছে সেলিব্রেশনের আমেজ।

এক সময় ছোটপর্দার জনপ্রিয় মুখ হলেও দীর্ঘদিন ধরে অভিনয়ে খুব একটা দেখা যাচ্ছে না তিয়াসাকে। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। সেই সময় তিনি তিয়াসা রায় নামেই পরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনের নানা পরিবর্তনের পাশাপাশি তাঁর অভিনয় জীবনেও কিছুটা বিরতি এসেছে, যা নিয়ে অনুরাগীদের মধ্যেও কৌতূহল রয়েছে।

অভিনেতা সুবান রায়ের সঙ্গে তিয়াসার দাম্পত্য জীবন বেশিদিন স্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যেই সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং ২০২২ সালে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়। এই সিদ্ধান্তের পর নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তবে তিয়াসা স্পষ্ট জানিয়েছিলেন, বিচ্ছেদ কোনও একতরফা সিদ্ধান্ত নয়, দু’জনের সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সমাজের মানসিকতা নিয়েও সেই সময় নিজের মত প্রকাশ করেছিলেন তিনি।

আরও পড়ুন: ‘রিমলি’র ঘর ওয়াপসি! সৃজিতের ছবির শুটিং সেরেই ছোটপর্দায় ফিরবেন ইধিকা পাল! বড়পর্দার কিশোরী এবার নতুন ধারাবাহিকে জুটি বাঁধবেন কার সঙ্গে?

তিয়াসা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, অভিনয় জগতে আসার পিছনে সুবানের অবদান তিনি অস্বীকার করেন না। তবে সম্পর্কের টানাপোড়েনের সময় তিনি নিজের দিক থেকেও অনেক চেষ্টা করেছিলেন বলে দাবি করেন। শেষ পর্যন্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে সেই অধ্যায় পেরিয়ে তিনি নিজের জীবনকে নতুনভাবে এগিয়ে নিয়ে চলেছেন।

অন্যদিকে, সোহেলের সঙ্গে তিয়াসার সম্পর্ক নিয়েও একসময় বিচ্ছেদের জল্পনা তৈরি হয়েছিল। পরে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের কাছাকাছি আসেন দু’জনে। এখন তাঁদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। জন্মদিনের আগাম উদযাপনও সেই সম্পর্কের দৃঢ়তার ইঙ্গিত দিয়েছে। তবে দ্বিতীয় বিয়ের জল্পনা চললেও এই বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিয়াসা বা সোহেল।

আরও অন্যান্য খবর