Today’s Episode of Mithijhora: শুরুর থেকেই জি বাংলার মিঠিঝোরা (Mithijhora new episode) ধারাবাহিকটি নিয়ে দর্শকদের উচ্ছাস চোখে পড়ার মতো। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। দুজনেই টেলিভিশন পর্দায় বেশ জনপ্রিয় এবং তাদের অভিনয়ে তিন বোনের গল্পের জটিলতা ও আবেগ ফুটে উঠেছে। রাই, নিলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রাইয়ের চরিত্রে আরাত্রিকা মাইতি এবং নিলুর চরিত্রে দেবাদৃতা বসু অভিনয় করছেন।
সম্প্রতি, মিঠিঝোরা ধারাবাহিকে (Mithijhora) দেখা যাচ্ছে অনির্বাণ বিয়ের প্রস্তাব দেওয়ার পর তাকে নানা ভাবে কথা শুনিয়েছে সে। এই পুরো ঘটনায় রেগে যায় রাই, এবং সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। পরে ভুল বুঝতে পারে। পরের দিন ভোরবেলায় অনির্বাণের বাড়িতে পৌঁছায় স্রোত আর রাই। জানতে পারে ইতিমধ্যেই অনির্বাণ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একটুকু সময় নষ্ট না করে, তারা রওনা দেয় এয়ারপোর্টের দিকেই। কিছুক্ষণ আগেই অনির্বাণ বেরিয়েছে তাই রাস্তার মধ্যেই কোনভাবে যদি অনির্বাণকে আটকে ফেলা যায় তাহলে হয়তো বোম্বে যাওয়া থেকে আটকানো যাবে।
অনির্বাণের গাড়ির টায়ার পাংচার হওয়ার জন্য রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকতে দেখে অনির্বাণকে। গাড়ি থেকে নেমে কিছু কথা বলার আগেই অনির্বাণ ক্ষমা চায় রাইয়ের থেকে। ভুল বোঝাবুঝি না মিটলেও, রাই থেকে যেতে বলে অনির্বাণকে। রাইয়ের কথা শুনে কি ফিরবে অনির্বাণ এই টান টান উত্তেজনা পর্বে শেষ হয় আগের এপিসোড। আগামী পর্বে দেখা যাচ্ছে (Today’s Episode of Mithijhora), রাই তার মনের কথা জানাচ্ছে অনির্বাণকে। প্রথম থেকে ধীরে ধীরে অনির্বাণের প্রতি দুর্বল হওয়া থেকে অনুভূতি গড়ে ওঠা সবটাই প্রকাশ করে। রাই সব কথা শুনিয়ে চলে যেতে চায়। হাত ধরে আটকে দেয় অনির্বাণ। অনির্বাণ বলে, হাত যখন সে ধরেছে আর ছাড়বে না। রাইয়ের অনুমতি নিয়ে রাইয়ের বাড়িতে বিয়ের কথা বলতে যায় অনির্বাণ। বিয়ের কথা শুনে লজ্জা পেয়ে রাই।
ধারাবাহিকে (Mithijhora) দেখা যাচ্ছে, এতকিছুর মাঝে বাড়ির আসার পথে রওনা দিতে, রাই তার পরিবারের প্রতি কর্তব্য, দায়িত্বের কথা অনির্বাণকে জানায়। অনির্বাণ রাইকে কাজের অনুমতি দেয়। অন্য অফিসে নয়, অনির্বাণের অফিসেই রাই কাজ করতে পারবে সে কথা জানায়। রাইয়ের সব কথাতেই সম্মতি দেয় অনির্বাণ। তাতে খানিকটা বিরক্ত হয় রাই। বলে, এরম সবকিছুতে রাজি হলেও, এখনই বিয়ের পিঁড়িতে বসবেন না। অনির্বাণ জানিয়ে দেয় যে বাড়িতে কথা বলে রাখলেই যে কাল বিয়ের করতে যাবে এমনটা নয় (Today’s Episode of Mithijhora)।
এদিকে অনির্বাণের সাথে রাইকে দেখে রেগে যায় নীলু। তবে ওদের মা কিছুটা শান্ত হয়। সব ঝামেলা মিটিয়ে সে অনির্বাণের কাছে বাড়ি আসার কারণ জানতে চায়। অনির্বাণ রাইয়ের যৌথ সিদ্ধান্তে যে ওদের বিয়ের পিঁড়িতে বসার কথা ভেবেছে তা স্পষ্ট করে অনির্বাণ। রাইয়ের মা কী রাজি হবে অনির্বাণের কথাতে? নাকি পরিবারে আরো বড় সমস্যা তৈরি হবে। কাজ বন্ধ করে দেওয়া হবে রাইয়ের। জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা ধারাবাহিকের (Mithijhora) পরবর্তী পর্ব (Today’s Episode of Mithijhora)।





